বরিশালের গৌরনদীতে নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মামাতো ও ফুফাতো ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে মোশারফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।  মৃতরা হলো—গৌরনদী উপজেলার পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যানচালক কাওছার হাওলাদারের একমাত্র ছেলে রমজান হাওলাদার (৩) ও আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের ইরাক প্রবাসী বাহাদুর মৃধার একমাত্র ছেলে মোহাম্মদ মৃধা (৩)। নানা মোশারফ হাওলাদার কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার মেয়ে আয়শা বেগম ১ নাতি ও ২ নাতনিকে নিয়ে ঈদের পরদিন রোববার সকালে আমার বাড়িতে বেড়াতে আসে। ছেলের ঘরের নাতি রমজান হাওলাদার (৩) ও ওই মেয়ের ঘরের নাতি মোহাম্মদ মৃধা (৩)  একসঙ্গে মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির উঠানে বসে খেলা করছিল।এসময় পরিবারের সকল সদস্যদের চোখের আঁড়ালে গিয়ে ওই ২ নাতি বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে। অনেক খোঁজাখুজি করে ওই ২ নাতিকে ডোবার পানি থেকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি হাসপাতালে নিয়ে যাই। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ নাতিকে মৃত ঘোষণা করেন।কালিকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহতা জারাব সালেহিন বলেন, ডোবার পানি থেকে ওই ২ শিশুকে উদ্ধার করে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান,  স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই ওই ২ শিশু মারা গেছে।গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শোকাহত পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলাম (৫০) নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) নিজ Read more

ভাঙনের আতঙ্কে দিন কাটছে লোহাগাড়ার ৪ হাজার মানুষের
ভাঙনের আতঙ্কে দিন কাটছে লোহাগাড়ার ৪ হাজার মানুষের

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ এলাকার মীরপাড়া সংলগ্ন টঙ্কাবতী নদীর বিধ্বস্ত ভেড়িবাঁধ পুণঃ মেরামত না করায় বিশাল জনবসতিপূর্ণ Read more

সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আইন উপদেষ্টা
সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আইন উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সবার আগে রাষ্ট্রের প্রধান ৩টি অঙ্গ—নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন। Read more

যাত্রা শুরু করলো ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’
যাত্রা শুরু করলো ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের বিষয়ে সারা দেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি—সুপার Read more

শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু: আসিফ নজরুল
শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু: আসিফ নজরুল

জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন