রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত লিপি বেগম (৪৫) বরিশালের বাসিন্দা সাত্তার হাওলাদারে মেয়ে। বর্তমানে রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে পুলিশ ফাঁড়ি এলাকায় স্বামী কামাল হোসেনের সঙ্গে পরিবার নিয়ে থাকতেন।জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।নিহতের ছেলে আল-আমিন জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তার মাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে তার মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অষ্টগ্রাম হাওরে বাঁশের খুঁটিতে টাওয়ার স্থাপন: ৫৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
অষ্টগ্রাম হাওরে বাঁশের খুঁটিতে টাওয়ার স্থাপন: ৫৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে বাঁশের খুঁটিতে ৩৩ কেভি বিদ্যুতের টাওয়ার নির্মাণ হওয়ার পর ৫৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।বুধবার (১৭ Read more

টেকনাফে ভিজিডি কার্ড পানিতে ফেললেন ইউপি সদস্য, তোলপাড়
টেকনাফে ভিজিডি কার্ড পানিতে ফেললেন ইউপি সদস্য, তোলপাড়

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে ভিজিডি কার্ড নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত দুস্থ নারীদের বাদ দিয়ে সচ্ছলদের নামে কার্ড Read more

দরপত্র দুর্নীতি তদন্তে মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান
দরপত্র দুর্নীতি তদন্তে মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদক অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের Read more

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে অস্ত্রের মহড়ায় যুবক গ্রেফতার
ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে অস্ত্রের মহড়ায় যুবক গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় সাইমন শরীফ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার Read more

যশোরে ওমিক্রনের আতঙ্ক, ভ্যারিয়েন্টে আক্রান্ত নারী!
যশোরে ওমিক্রনের আতঙ্ক, ভ্যারিয়েন্টে আক্রান্ত নারী!

যশোরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত এক নারী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) ইবনেসিনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন