চাঁদাবাজ ও দখলবাজদের চেহারা বদলালেও তাদের অপকর্ম থামেনি। এমন অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেছেন ব্যক্তিরা বদলেছে, খাওয়া-দাওয়ার পার্টি বদলেছে, কিন্তু দুর্বৃত্তরা বদলায়নি। দখল-চাঁদাবাজির যে অপসংস্কৃতি চলছে, তা বন্ধ না হলে মানুষ আমাদেরকেও একদিন প্রত্যাখ্যান করবে।শনিবার (২৬ এপ্রিল) পঞ্চগড়ে গণঅধিকার পরিষদের জনসভায় অংশ নিতে যাওয়ার সময় বেলা ১২টায় দেবীগঞ্জে বিজয়চত্বর সংলগ্ন এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানুষের জমি দখল করবেন, খাল দখল করবেন, তাদের ওপর জুলুম করবেন, আবার সেই মানুষদের কাছেই ভোট চাইতে যাবেন, কোন মুখে? যারা জনপ্রতিনিধি হতে চান, তাদের এসব অপকর্ম থেকে দূরে থাকা উচিত। তাদের নেতা-কর্মীদেরও এসব থেকে বিরত রাখা জরুরি।নূর বলেন, গণঅধিকার পরিষদ আওয়ামী দুঃশাসনের সময় জন্ম নিয়েছে। যখন অন্যান্য রাজনৈতিক দলগুলো চুপ ছিল, তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ তুলেছি। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ডাকসু নির্বাচন এবং সর্বশেষ চব্বিশের গণ-অভ্যুত্থান পর্যন্ত আমাদের পথচলা প্রমাণ করে—তরুণদের হাতেই নতুন রাষ্ট্র নির্মাণের দায়িত্ব নিতে হবে।তিনি বলেন, এই এলাকার অনেক তরুণ, বিশেষ করে ছাত্রনেতা সারজিসসহ আরও অনেকেই ঢাকায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন। যদিও অনেকে সেভাবে পরিচিত পাননি কিন্তু তাদের অবদান কম নয়।ভিপি নূর বলেন, আমাদের সংগ্রাম একক কারও নয়। দেশের প্রতিটি প্রান্তের মেহনতি মানুষ, কৃষক-শ্রমিকের ত্যাগেই আজকের বাংলাদেশ। অথচ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা কেউ এমপি-মন্ত্রী হননি। তারা হয়েছেন নিপীড়িত জনতার প্রতিনিধি। তাদের পরিবারের সদস্যরা আজও ক্ষতিপূরণের জন্য সরকারি দপ্তরের দ্বারে দ্বারে ঘুরছেন।তিনি জানান, গণঅধিকার পরিষদ ইতিমধ্যে দাবি জানিয়েছে—আন্দোলনে নিহত পরিবারগুলোর প্রত্যেককে অন্তত এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। দলীয়ভাবে এসব পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।ভিপি নূর বলেন, আমাদের লড়াই শেষ হয়নি। অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। আমরা চাই মানুষের জীবনমান উন্নত হোক, পঞ্চগড়সহ সারাদেশে শান্তি ফিরে আসুক। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যেতে চাই জনগণের সমর্থন নিয়ে।দেবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আফতাব আলম ভুঁইয়ার সভাপতিত্বে পথসভায় এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি আব্দুর রহমান, দেবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইসরাফিল আলম, দেবীগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাসুদ ইসলাম ও  সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মাজেদুল ইসলাম ইমু প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। ব্যবসায়িক Read more

নবীনগরে বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
নবীনগরে বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ি দখলের চেষ্টা, হামকি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। রবিবার (১৪ সেপ্টেম্বর) Read more

ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন বুলবুল
ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন বুলবুল

আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে আজ পর্যন্ত নির্বাচন পেছানোর দাবিতে অবিচল ঢাকার ক্লাবগুলো। এই দাবিতে গতকাল Read more

মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন Read more

মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদকের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে Read more

পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে: টুকু
পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে: টুকু

জনগণের প্রকৃত ম্যান্ডেট ছাড়া জোর জুলুম করে ক্ষমতা আকড়ে ধরে লুটপাট করে পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন