রাজধানীর মিরপুর বেনারসি পল্লী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে মো. রিফাত (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ইউনিক গ্রামার স্কুল থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন।রবিবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।নিহতের বাবা মো. শাহিন বলেন, ‘আমার ছেলে ইউনিক গ্রামার স্কুল থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে। গতরাতে ওর বন্ধু আসিফের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলেকে ছুরিকাঘাত করে। পরে আমরা খবর পেয়ে প্রথমে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Die Rolle der Auswahlkriterien in Online Casinos ohne OASIS
Die Rolle der Auswahlkriterien in Online Casinos ohne OASIS

Die Rolle der Auswahlkriterien in Online Casinos ohne OASISDie Auswahlkriterien für Online Casinos ohne OASIS sind entscheidend für die Spieler, Read more

নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা
নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা

জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার একটি বক্তব্যকে ইঙ্গিত করে জাতীয় সংসদে বিচার চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র Read more

নরসিংদীতে আগুন লেগে ৩টি টেক্সটাইল ভস্মিভূত
নরসিংদীতে আগুন লেগে ৩টি টেক্সটাইল ভস্মিভূত

নরসিংদীর মাধবদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে তিনটি টেক্সটাইল।বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার বিরামপুর কালীবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড Read more

বাংলাবান্ধা বন্দরে ভারতের নিষেধাজ্ঞার তেমন প্রভাব নেই
বাংলাবান্ধা বন্দরে ভারতের নিষেধাজ্ঞার তেমন প্রভাব নেই

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতের সাময়িক নিষেধাজ্ঞার প্রভাব তেমনভাবে পড়েনি। ভারতীয় কর্তৃপক্ষ কিছু পণ্যের আমদানিতে সাময়িক বিধিনিষেধ দিলেও এই বন্দর দিয়ে Read more

বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস আজ
বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস আজ

আজ ২৭ অক্টোবর, বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। ‘অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশন’ এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হয়ে Read more

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টা, অটোরিকশা চালক আটক
নেত্রকোনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টা, অটোরিকশা চালক আটক

নেত্রকোনার আটপাড়ায় ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাসুম মিয়া (৪৪) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন