রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে সাথী বড়ুয়া (৩৭) নামে এক সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের নার্সেস চেঞ্জিং রুম (পোশাক পরিবর্তন কক্ষ) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।সাথী বড়ুয়া রাঙামাটি জেলা শহরের দেবাশীষ নগর এলাকার সুমন বড়ুয়ার স্ত্রী এবং দুই কন্যা সন্তানের জননী। তিনি রাঙামাটি জেনারেল হাসপাতালেই সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের ডিউটি শেষে শুক্রবার সকালেও সহকর্মীদের সঙ্গে গল্প করেন সাথী বড়ুয়া। এ সময় তিনি নিজের অসুস্থতার কথা বলেন। এরপর নার্সেস চেঞ্জিং রুমে যান তিনি। কিছুক্ষণ ধরে দরজা বন্ধ থাকায় সহকর্মীরা গিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, সাথী বড়ুয়া দড়িতে ঝুলছেন। পরে দুপুরে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, “মরদেহ উদ্ধারের সময় জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।”রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, “সাথী বড়ুয়া বৃহস্পতিবার রাতেও নাইট ডিউটি করেছেন। শুক্রবার সকালে সহকর্মীদের সঙ্গে আলাপকালে শরীর খারাপ লাগছে—এমন কথা বলেছিলেন। এরপর নার্সেস চেঞ্জিং রুমে ঢোকার কিছুক্ষণ পরই এমন ঘটনা ঘটে।”তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহের ময়নাতদন্তে কিছু ক্লু পাওয়া যেতে পারে। তখন নিশ্চিতভাবে বলা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে ব‍্যাংকে হামলা ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার
চাটমোহরে ব‍্যাংকে হামলা ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা করে ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিট করে আহত করার ঘটনার একদিন পরে যুবদলের সেই নেতাকে বহিষ্কার Read more

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি পেল সিআইডি
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি পেল সিআইডি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যার তদন্ত কাজে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করা হয়েছে। তদন্ত Read more

আইপিএলসহ টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আইপিএলসহ টিভিতে আজ যেসব খেলা দেখবেন

আইপিএলে আজ চেন্নাইয়ের মুখোমুখি হায়দরাবাদ। পিএসএলে মুখোমুখি করাচি ও কোয়েটা। চলুন দেখে নিই- টিভিতে আইপিএল-পিএসএলসহ যেসব খেলা দেখা যাবে।বাংলাদেশ প্রিমিয়ার Read more

বাড়ি বানাতে গিয়ে ইতিহাসের সন্ধান, মিলল প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ
বাড়ি বানাতে গিয়ে ইতিহাসের সন্ধান, মিলল প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধর্মপুর গ্রামের একটি বসতভিটায় মাটি খননের সময় হঠাৎ করেই উন্মোচিত হলো লাল ইটের প্রাচীন দেয়াল। মাটির Read more

গুম সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
গুম সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন