ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি আসামের ধুবরিতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্রুত সময়ে দুইটি সামরিক স্থাপনা করল ভারত। ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় বাংলাদেশ সীমান্তের পাশেই নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক এক্স-এ এক পোস্টে জানায়, লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি, আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ড, চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েন সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি অল্প সময়ের মধ্যেই ঘাঁটিটি স্থাপনের জন্য প্রশংসা করেন। তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে ও উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানান।এর আগে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় ৪ (গজরাজ) কর্পস সদর দফতর পরিদর্শন করেন এবং ধুবরির বামুনিগাঁও এলাকায় লাচিত বরফুকন সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইস্টার্ন কমান্ড বলছে, নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামোকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও সেনা অবকাঠামো উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন

সন্ধ্যায় সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপনেপাল-ভুটানবিকেল ৩টা, টি স্পোর্টসবাংলাদেশ-শ্রীলঙ্কাসন্ধ্যা ৭টা, টি স্পোর্টসমেয়েদের ২য় Read more

পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক
পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক

টানা কয়েক দিনের সংঘাতের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। নিয়মিত অলোচনার মাধ্যমে উভয় দেশই শান্তির দিকে এগোনোর Read more

জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ
জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ

গোপালগঞ্জে জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব Read more

মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

মুন্সিগঞ্জের মুক্তারপুরে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৭ কোটি ৯০ লাখ মিটার উৎপাদন নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। Read more

আগামী ২ জুন জাতীয় বাজেট ঘোষণা
আগামী ২ জুন জাতীয় বাজেট ঘোষণা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। ধারণ করা বাজেট বক্তৃতা ওইদিন বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন