রাজধানী তুরাগের দিয়াবাড়ী এলাকার মেট্রোরেল উত্তর স্টেশন সংলগ্ন মোড়ল বাড়িতে জমি দখলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশ , নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত অবস্থায় এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তুরাগ থানা পুলিশ ও দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হামলার সাথে জড়িত দুজনকে সেনাসদস্যরা আজআটক করে তুরাগ থানা পুলিশে সোপর্দ করা করেন।আহতরা হলেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আজিজ আল মামুন, বাড়ির মালিক ইয়াকুব আলী (৭১), স্ত্রী শাহনাজ পারভীন (৫৫), ছোট ছেলে আহমেদ নাঈম (২০), তার স্ত্রী নাঈমা সুলতানা পিংকি (২৫), তাদের নয় মাস বয়সী কন্যা খাদিজা, চাচা আবুল কাশেম (৪২), মোস্তফা (৫০), ভাবি সায়মা কবীর তমা (২৭) এবং ভাড়াটিয়াদের শিশু সন্তান সালমান (৯)।এসময় উক্ত ঘটনায় আহত বাড়ীর মালিকের ছোট ছেলে নাঈম বলেন, আমার বাবা ২০১২ সালে বাড়ির সামনে ১৮ কাঠা জমি বিক্রি করেন। যা আমরা কেউই অবগত ছিলামনা, হঠাৎ ২০২৩ সালে হঠাৎ একদল লোক জমিটি দখলে নিতে আসে। আমরা থানা পুলিশকে বিষয়টি জানালে সেখানে গিয়ে জানতে পারি, জমিটি এডিসন গ্রুপ নামে একটি কোম্পানি দেড় কোটি টাকায় কিনেছে। যেহেতু বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না সেহেতু জমির বিপরীতে প্রয়োজনে আমরা আড়াই টাকা দিয়ে আমার ভিটাবাড়ির জমিটি ফেরত দিয়ে দিতে বলি। তাছাড়া কোনো নোটিশে, সাইনবোর্ড বা কোন কিছু আমরা না জানায় হঠাৎ তারা জমি দখল করতে আসায় তৎকালীন তুরাগ থানার ওসি মওদুদ স্যার উভয়কে আদালতে যেতে বলেন। আমরা বলেছিলাম, ঠিক আছে আমরা আদালতে যাবো এবং আদালতের রায়ও মেনে নেব। কিন্তু এডিসন গ্রুপের লোকজন হঠাৎ প্রায় ৫০/৬০ জন সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়িতে দেশীয় অস্ত্র সুসজ্জিত ও পাটকেল দিয়ে হামলা চালায়। পরে আমরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেই। তারা পুলিশের উপস্থিতিতেই বাড়ির বাইরের সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং ইট-পাটকেল এনে উপর্যপুরী হামলা চালায়। একপর্যায়ে আমরা কেসি গেট বন্ধ করে ঘরের ভেতরে ঢুকে যাই। কিন্তু তারা গেটের তালা ভেঙে আমাদের মা-বোন সহ এলোপাথাড়ি ভাবে সবার উপর হামলা করে। এতে রেহায় পায়না শিশুরাও। এমনকি এসআই মামুন স্যারও এতে আহত হন।’মোড়ল পরিবারের বড় ছেলে মোহাম্মদ নবীন বলেন, আমরা এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ সাহেবের সঙ্গে বসে টাকা পরিশোধের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। তিনিও রাজি ছিলেন। কিন্তু হঠাৎ কি হল জানিনা, তারা আমাদের আওয়ামী লীগ তকমা লাগিয়ে হান্নান নামে তাদের এক ম্যানেজার ও কথিত মানবাধিকারকর্মী আরাফাত ইবনে নাসির সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়। এর আগেও নাসির আমাদের কাছে মিমাংশার কথা বলে টাকা দাবি করে কিন্ত আমরা তাতে রাজি না হওয়ার কারনেই হামলাটি হয়েছে।ঘটনাস্থল থেকে আটক হওয়া একজন এডিসন গ্রুপের ম্যানেজার হান্নান এবং এখনো অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। এদিকে থানার এসআই আজিজ আল-মামুন বলেন, ‘৯৯৯-এর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলা প্রতিহতের চেষ্টা করি। এ সময় আমিও আঘাত পাই।’তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খানকে মুঠোফোনে পাওয়া যায়নি।  ওসি (তদন্ত) নুরুজ্জামানকে ফোন করলে তিনি মুঠোফোনে  বলেন, গতকালের হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং তাদের নামে হামলা, ভাংচুর ও চাঁদাবাজি মামলা রজু করা হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈর মডেল মসজিদে নামাজ চলাকালীন সময়ে চুরি
কালিয়াকৈর মডেল মসজিদে নামাজ চলাকালীন সময়ে চুরি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদে চুরি হয়েছে তিনটি ফায়ার এক্সটিংগুইসার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মাগরিবের নামাজ চলাকালীন সময়ে গেঞ্জি ও লুঙ্গি পরা Read more

‘আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না’
‘আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না’

ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়ের মধ্যে নিজের অভিনীত সিনেমার টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে হয়েছে অভিনেত্রী আজমেরী হক Read more

আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

প্রায় প্রতিদিনই বিশ্বে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় প্রথমদিকে অবস্থান করে ঢাকা। শহরটির বাতাস 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর' হয়ে উঠেছে। তারই Read more

বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৪০ জনের মৃত্যু
বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায়  ৪০ জনের মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় সোমবার মধ্যরাত পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বেইজিংয়ে প্রায় Read more

এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম
এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণ করার দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।সোমবার (২৬ মে) সংবাদ Read more

প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চসিক মেয়র শাহাদাত
প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চসিক মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিতে উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।রবিবার (২০ এপ্রিল) এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন