রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিএনজি অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত অধিকৃত কাশ্মীরে অজানা বিমান বিধ্বস্ত!
ভারত অধিকৃত কাশ্মীরে অজানা বিমান বিধ্বস্ত!

ভারত অধিকৃত কাশ্মীরের প্রধান শহরের উপকণ্ঠে একটি স্কুল ভবনের ওপর একটি ‘অজানা’ বিমান বিধ্বস্ত হয়েছে।পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার Read more

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।রবিবার (২০ Read more

দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ Read more

ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৩
ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৩

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে আবু তাহের মাঝি (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় Read more

রাতে ইলিশ ধরে ভোরে বিক্রি, গলাচিপায় নিষেধাজ্ঞা যেন তামাশা
রাতে ইলিশ ধরে ভোরে বিক্রি, গলাচিপায় নিষেধাজ্ঞা যেন তামাশা

সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর গলাচিপায় বসছে অবৈধভাবে আহরণ করা ইলিশের হাট। মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন