পাকিস্তানের বিরুদ্ধে আবারো অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা।আজ শনিবার (২৬ এপ্রিল) ভারতের গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনারা।সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবরও গোলাগুলি হয়। এই পরিস্থিতিতে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারত-পাকিস্তানের বিরোধকে ঐতিহাসিক আখ্যা দেন। বলেন, ভারত-পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এটি মিটিয়ে নেবে। তিনি বলেন, কাশ্মীরে যুদ্ধ তো শতাব্দী পুরোনো। আমি ভারতেরও খুব কাছের, পাকিস্তানেরও। তারা নিজেরাই সমাধান বের করে নেবে। এর আগে মার্কিন পররাষ্ট্র দফতরও জানায়, কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন কোনো অবস্থান না নিলেও তারা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এছাড়াও যুক্তরাজ্য সরকার তাদের নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয়পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি করতে চায় তেহরান। এমনকি অন্য প্রতিবেশীর মতো উভয়পক্ষের মধ্যস্থতা করার অগ্রাধিকার তেহরানের রয়েছে বলেও মনে করেন তিনি। তবে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে খোদ উত্তেজনা বাড়িয়ে চলেছে দুই দেশই। শুক্রবার সিন্ধু নদের পানিচুক্তি নিয়ে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠকে বসেন ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল। পরে হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধুর এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান। এ জন্য ব্যবস্থা করছেন তারা। এর আগে, ভারত যদি পানির প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে সেটিকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে সিন্ধু পানি চুক্তির প্রধান পর্যবেক্ষক বিশ্বব্যাংককে না জানিয়ে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলে উঠে আসে দ্য হিন্দুর প্রতিবেদনে। তবে ভারতীয় এক কর্মকর্তার দাবি, পাকিস্তানকে আগেই জানিয়ে দেয়ায় বিশ্বব্যাংককে জানানোর কোন প্রয়োজন নেই।প্রসঙ্গত, ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের (আইআইওজেকে) পেহেলগামের বাইসরন মিডো উপত্যকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) পর্যটকদের ওপর এক  অতর্কিত হামলায় হয়। পর্যটকদের জনপ্রিয় গন্তব্য পাহাড়ি ও মনোরম এলাকায় সেই মর্মান্তিক হামলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা?
ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা?

ভারত - পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধিবিরতি চলছে। কিন্তু তার মধ্যেই ভারতের কংগ্রেস দল মনে করিয়ে দিচ্ছে যে ১৯৭১ সালে ইন্দিরা Read more

নেত্রকোনায় ৩০ ঘণ্টা পর নদীতে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় ৩০ ঘণ্টা পর নদীতে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

 নেত্রকোনার আটপাড়ায় মগরা নদীতে গোসলে নেমে নিখোঁজ আব্দুল হক (৫৫) নামের কৃষকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা Read more

সিদ্ধিরগঞ্জে নেই ওয়ার্ডভিত্তিক বিট পুলিশের কার্যক্রম, কিশোর গ্যাং আতঙ্ক
সিদ্ধিরগঞ্জে নেই ওয়ার্ডভিত্তিক বিট পুলিশের কার্যক্রম, কিশোর গ্যাং আতঙ্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং আতঙ্ক বিরাজ করছে। প্রতিটি এলাকায় তাদের উপদ্রব ব্যাপকভাবে বেড়েছে। ওয়ার্ডভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম, ওপেন হাউস ডে Read more

নিখোঁজের তিন দিন পর আড়িয়াল খা নদ থেকে শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের তিন দিন পর আড়িয়াল খা নদ থেকে শিশুর লাশ উদ্ধার

মাদারীপুরের আড়িয়াল খা নদ থেকে নিখোঁজের তিন দিন পর তিন বছরের শিশু সুলায়মান সরদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৪ আগস্ট) Read more

ভালুকায় নারী-শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন
ভালুকায় নারী-শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে ভালুকা উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন