ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মো. আলিমুল নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের জেলা শ্রীনগর উপজেলার হাঁসাড়া সেতুর ঢালে ঢাকামুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আলিমুলের বাড়ি রংপুর এবং আহত আবদুর রহমানের বাড়ি থেকে ঢাকার মুগদা-মান্ডা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।শ্রীনগর ফায়ার সার্ভিসের এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ দেওয়ান আজাদ জানান, মোটরসাইকেল করে ২ জন মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আরোহী দুইজন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার জমি জবরদখলের অভিযোগ
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার জমি জবরদখলের অভিযোগ

লক্ষ্মীপুরে প্রয়াত মুক্তিযোদ্ধা রফিকুল হায়দার মাস্টারের পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে বাধা দিলে মারধর ও প্রাণনাশের হুমকি Read more

চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টা ১০ মিনিটের Read more

গোয়েন্দাদের আরবি ও ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করল ইসরাইল
গোয়েন্দাদের আরবি ও ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করল ইসরাইল

সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করেছে ইসরাইলি। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে Read more

মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১
মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১

সমর্থকদের সঙ্গে দেখা করার সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। দেশটির রাজধানী মেক্সিকো Read more

পুলিশকে মারধর করে মাদক ব্যবসায়ী ছিনতাই: আহত ২, আটক ৩
পুলিশকে মারধর করে মাদক ব্যবসায়ী ছিনতাই: আহত ২, আটক ৩

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় এক এসআইসহ ২ জন আহত হয়েছেন। পুলিশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন