যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা, এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মুজিদ হাওলাদারের ছেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক এম জাফর আলী, বসুন্দিয়া আহমেদ আলীর ছেলে আক্তার হোসেন, বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা এলাকার নিশিকান্ত অঢ্যের ছেলে এসআই নিক্কন অঢ্য (৩৫)।তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, নড়াইল যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে।দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসযাত্রী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান। আশঙ্কাজনক অবস্থায় স্বেচ্ছাসেবক দলনেতা আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। হাসপাতালে নেওয়ার পর আবু জাফরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পথেই নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক পুলিশ কর্মকর্তা নিক্কনকেও মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য ৩৭ ব্যাচে আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্তকেন্দ্রে যোগদান করেন। এর আগে তিনি র‍্যাবে কর্মরত ছিলেন। রবিবার মুন্সিগঞ্জে আদালতে সাক্ষী দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবু জাফরের মৃত্যু হয়। আহত নিক্কন আঢ্যর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়েছে।তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের নেতা ও আক্তারের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। আর পুলিশ কর্মকর্তার মরদেহ নড়াইল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি
টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাংকিং ২০২৫ এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) বাংলাদেশের কৃষি Read more

কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের নানা রাজ্যে
কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের নানা রাজ্যে

মুসলমান-বিদ্বেষ ছড়ানো ভারতে নতুন নয়। তবে পহেলগামের হামলার পরে কাশ্মীরি নাগরিক এবং ধর্মনিরপেক্ষ মানুষরাও ঘৃণার শিকার হচ্ছেন ভারতে।

যুদ্ধে যোগ না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন ট্রাম্প
যুদ্ধে যোগ না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ না দেওয়া এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনে ব্যর্থ হওয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর তীব্র Read more

রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তা বাড়িয়ে হাসপাতালে এমবাপে
রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তা বাড়িয়ে হাসপাতালে এমবাপে

ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে গতকাল (বুধবার) সৌদি আরবের ক্লাব আল-হিলালের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগমুহূর্তে অসুস্থ হয়ে পড়ায় সেই Read more

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নিচ্ছে মধুমতি ব্যাংক
অভিজ্ঞতা ছাড়াই কর্মী নিচ্ছে মধুমতি ব্যাংক

মধুমতি ব্যাংক পিএলসিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই Read more

বরগুনার দুটি আসনে ১৮ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল
বরগুনার দুটি আসনে ১৮ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল

বরগুনার দুটি সংসদীয় আসনে দাখিল করা ১৮ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন