রংপুর মেডিকেলের আইসিইউতে থাকা এক রোগীর শরীরে টিটেনাস (ধনুষ্টংকার) শনাক্ত হওয়ায় আইসিইউ সেবা বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।সোমবার (২৩ জুন) দুপুর ওই রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হয়। এরপর থেকে আইসিইউ এ থাকা অন্য রোগীদের দ্রুত সরানোর ব্যবস্থা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।রাত ৯টা পর্যন্ত তিনজন রোগী বাদে বাকি রোগীদের অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে।আইসিইউ-এর কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ হেল বারী বলেন, দুপুরে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া কুড়িগ্রামের চিলমারী থেকে আসা মহুবার রহমানের শরীরে টিটেনাস শনাক্ত হয়। এর পরপরেই তাকে আইসিইউ থেকে স্থানান্তর করা হয়। মেডিকেলের আইসোলেশন সেন্টারে। সেখানে তার চিকিৎসা চলছে। একইসঙ্গে অন্য রোগীদের যাতে সংক্রমণ না ঘটে সেজন্য তাদেরও স্থানান্তর করা হয়েছে। পুরো আইসিইউকে জীবাণুমুক্ত করতে আগামী তিন থেকে চার দিন আইসিইউ সেবা বন্ধ রাখা হবে।জানা গেছে, মোট ৯ জন রোগীর মধ্যে ৫ জনকে অবস্থা অনুযায়ী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। ৩ জন রোগী ভেন্টিলেটরে আছেন, তাদেরকে বিকল্প ব্যবস্থাপনায় নেওয়া হবে রাতের মধ্যেই। এরপর কেমিকেল দিয়ে পরিষ্কার করার পর আবার আইসিইউ চালু হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে করোনায় একদিনে মৃত্যু ৪, বাড়ছে আক্রান্তের সংখ্যা
ভারতে করোনায় একদিনে মৃত্যু ৪, বাড়ছে আক্রান্তের সংখ্যা

ভারতে ফের শুরু হয়েছে প্রাণঘাতী রোগ করোনার প্রাদুর্ভাব। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া Read more

সালমান এফ রহমানকে ১০০ কোটি ও তার ছেলেকে ৫০ কোটি টাকা জরিমানা
সালমান এফ রহমানকে ১০০ কোটি ও তার ছেলেকে ৫০ কোটি টাকা জরিমানা

পুঁজিবাজারে অনিয়ম ও বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে ও সাবেক ভাইস-চেয়ারম্যান আহমেদ শায়ান Read more

বাগমারার কালের সাক্ষী নিঃসঙ্গ দালান লাহিড়ী মঠ
বাগমারার কালের সাক্ষী নিঃসঙ্গ দালান লাহিড়ী মঠ

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা এলাকায় আজও ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি পুরাতন স্থাপনা—লাহিড়ী টাওয়ার, যাকে স্থানীয়ভাবে লাহিড়ী মঠ Read more

নাগরপুরে ট্রলির চাপায় শিশুর মৃত্যু
নাগরপুরে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইলের নাগরপুরে বেপরোয়া গতির ট্রলির চাকায় পিষ্ট হয়ে আলিফা (৮) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা Read more

ভোলায় পিতৃত্বের অস্বীকৃতির দায় বইছে এক নবজাতক শিশুর
ভোলায় পিতৃত্বের অস্বীকৃতির দায় বইছে এক নবজাতক শিশুর

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতক শিশুকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক Read more

ভৈরবে দুই নারী ছিনতাইকারী আটক
ভৈরবে দুই নারী ছিনতাইকারী আটক

যাত্রী সেজে উঠেন বাস, ট্রেনে ও সিএনজিতে। বসেন অন্যান্য নারী যাত্রীদের পাশে। কৌশলে হাতিয়ে নেন স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ প্রয়োজনীয় জিনিসপত্র। এমনই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন