কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি সোমবার (২৩ জুন) রাতে এই তথ্য জানিয়েছে। হামলার ঘটনায় কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে।এ অবস্থায় বাংলাদেশ থেকে কাতারের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ঢাকা থেকে দোহাগামী একটি ফ্লাইটও মাঝ আকাশে এয়ারস্পেস বন্ধ ঘোষণার বিষয়টি জানতে পেরে ফেরত আসছে। এছাড়া মধ্যরাতে দোহা হয়ে জেদ্দাগামী একটি ফ্লাইট দোহা না গিয়ে সরাসরি জেদ্দা যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে কাতারের দোহার উদ্দেশে আমাদের একটি ফ্লাইট উড্ডয়ন করে। পরে মাঝ আকাশে জানা যায় কাতারের আকাশসীমা বন্ধ করা হয়েছে। এরপরে ফ্লাইটটি দোহা না গিয়ে ওমানের মাস্কটে গিয়ে ল্যান্ড করেছে। সেখানে ফুয়েল নিয়ে সেটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। তিনি আরও বলেন, রাতে আরও একটি ফ্লাইট দোহা হয়ে জেদ্দা যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি দোহা না গিয়ে সরাসরি জেদ্দা যাবে। তবে চলমান অবস্থায় হজ ফ্লাইটের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন তিনি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক বছরে সব সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা
এক বছরে সব সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

এক বছরেই যদি রাষ্ট্রের সব সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হতো, তাহলে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর নির্ধারিত করা থাকতো Read more

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে প্রায় ৩০০
ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে প্রায় ৩০০

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। Read more

লোহাগাড়ায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
লোহাগাড়ায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা-পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাতে Read more

রোহিঙ্গাদের হাতে এনআইডি, জড়িত শক্তিশালী সিন্ডিকেট
রোহিঙ্গাদের হাতে এনআইডি, জড়িত শক্তিশালী সিন্ডিকেট

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী দালালচক্রের সহায়তায় রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির গুঞ্জন ছিল। চক্রের মূলহোতারা এতটাই Read more

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেহেদী হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন