টিয়া পাখিটির নাম শাওগুই। এটি চীনের এক ব্যক্তির পোষা পাখি। টিয়া পাখিটির অনন্য একটি দক্ষতা রয়েছে। এটি দ্রুত সময়ের মধ্যে রং শনাক্ত করতে পারে। শাওগুই নামের ওই টিয়া পাখিটি মাত্র ৩৩ দশমিক ৫ সেকেন্ডে ১০টি রং আলাদা করে শনাক্ত করে রেকর্ড গড়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া যায়।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক প্রতিবেদনে বলা হয়, ‘চীনের হেনান প্রদেশের জিয়াওঝো শহরের বাসিন্দা চিন ফেং এর পোষা পাখি শাওগুই। চিন ফেং, ২০২০ সালে টিয়াটিকে বাচ্চা অবস্থায় ঘরে আনেন। শুরু থেকেই পাখিটির খেলনা নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। বিশেষ করে শাওগুই রঙিন বল পছন্দ করতো।’রঙের প্রতি আকর্ষণ দেখে শাওগুইর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ফেং বলেন, ‘শাওগুই খেলতে খেলতেই রং আলাদা করা শিখেছে। ওর বুদ্ধিমত্তা আমাকে অবাক করেছে।’২০২৪ সালের নভেম্বরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য শাওগুইর পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরীক্ষায় শাওগুইকে ১০টি ছোট প্লাস্টিকের ঝুড়ি ও রঙিন সুতা দিয়ে সমান সংখ্যক বল বানিয়ে দেওয়া হয়। শাওগুইকে এলোমেলো রাখা রঙিন বলগুলো একই রঙের ঝুড়িতে রাখতে বলা হয়। শাওগুই দ্রুত কাজটি শেষ করে।গিনেস কর্তৃপক্ষ জানায়, ‘একবার গাঢ় গোলাপি একটি বল হালকা গোলাপি ঝুড়িতে ফেলে ভুল করলেও মুহূর্তের মধ্যেই তা সংশোধন করে নেয় শাওগুই।’গিনেস রেকর্ডসে শাওগুইর আগে আরও কিছু টিয়া পাখি একই কীর্তি গড়েছিল। যুক্তরাষ্ট্রে ৩ মিনিটে ১২টি বস্তু চিনে রেকর্ড গড়েছিল আফ্রিকার ধূসর প্রজাতির টিয়া অ্যাপোলো। ইতালির কিরা নামের একটি টিয়া ৩ মিনিটে ১১টি তাস চিনে সাফল্য দেখিয়েছিল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলতাদিঘী জাতীয় উদ্যানের গেট নির্মাণে অনিয়ম, প্রতিবাদে কাজ বন্ধ
আলতাদিঘী জাতীয় উদ্যানের গেট নির্মাণে অনিয়ম, প্রতিবাদে কাজ বন্ধ

নওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানের মেইন গেটের কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ক্ষিপ্ত হয়ে ওই গেটের নির্মাণ কাজ Read more

ক্যাচ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবালো নুরুল হাসান
ক্যাচ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবালো নুরুল হাসান

১ বলে প্রয়োজন ৩ রান। ক্রিজে নতুন ব্যাটার খারি পিয়েরে। সাইফ হাসানের বলটি উপরের দিকে তুলে দিলেন পিয়েরে। দৌড়ে গিয়ে Read more

আমতলীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৫ লাখ টাকার ক্ষতি
আমতলীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৫ লাখ টাকার ক্ষতি

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকায় অবস্থিত মায়ের দোয়া কটন মিলস-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে মিলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মিল Read more

প্রেম করে বিয়ে, বউ হারিয়ে যুবকের আত্মহত্যা
প্রেম করে বিয়ে, বউ হারিয়ে যুবকের আত্মহত্যা

যশোরে প্রেম করে বিয়ের পর বউ হারিয়ে জিসান হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নিজ Read more

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫

মাদারীপুরের শিবচরে পদ্মা রেলস্টেশন সংলগ্ন ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন