একটি অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি বলেন, ‘কোন অযুহাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পেছানো যাবে না। ঘোষণার নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।’বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।মাশুক খান্দকার বলেন, ‘এনসিপি ও জামায়াতে ইসলাম পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কিন্তু বাংলাদেশের জনগণ পিআর কিংবা ইভিএম এই পদ্ধতি বোঝেই না। সংবিধানের আইন অনুযায়ী অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। যে নির্বাচন মানুষ উৎসব হিসেবে গ্রহণ করবে।’দেশে কোন চাঁদাবাজের ঠাই নাই জানিয়ে কোথায় চাঁদাবাজি দেখলে প্রতিবাদ করতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরো বলেন, ‘চাঁদাবাজদের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে আগামী নির্বাচনে এর জবাব দিতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ায় আংশিক জয় হয়েছে, ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে পুরো বিজয় হবে এ দেশের জনগণের।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা বিএনপি নেতা আতিকুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি সরোয়ার হোসেন, জেলা কৃষকদলের আহবায়ক অহিদুজ্জামান খান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান বেপারী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, তোতা, রতন ও সহিদ খানসহ অনেকেই।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সহজ ৮ উপায়ে কমাতে পারেন বিদ্যুৎ বিল
সহজ ৮ উপায়ে কমাতে পারেন বিদ্যুৎ বিল

ছোটবেলায় বাসায় লাইট-ফ্যানের সুইচ না বন্ধ করার জন্য প্রায়ই বকাঝকা করেন বাবা-মা। সেই সময় এগুলো বিরক্তিকর মনে হলেও এখন বড় Read more

ইউক্রেনের হামলায় রাশিয়ায় বিদ্যুৎ বিভ্রাট
ইউক্রেনের হামলায় রাশিয়ায় বিদ্যুৎ বিভ্রাট

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরদ অঞ্চলে ইউক্রেনের হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে বলে জানিয়েছেন গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ।গভর্নর টেলিগ্রামে এক বার্তায় জানান, রোববার Read more

সরিয়ে দেওয়া হলো নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবকে
সরিয়ে দেওয়া হলো নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবকে

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে সরিয়ে দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ইউসুফকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার Read more

কাল দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
কাল দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এটি রাজধানীর Read more

চৌহালীতে ৩ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
চৌহালীতে ৩ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।শনিবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন