নওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানের মেইন গেটের কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ক্ষিপ্ত হয়ে ওই গেটের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (১২ মে) দুপুরে গিয়ে উপজেলার মইশড় এলাকায় এমন ঘটনা দেখা যায়।জানা গেছে, সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সূরক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় ৬টি প্যাকেজে জিওবির অর্থায়নে সর্বমোট ১কোটি ৫৬লক্ষ ৯৬২ টাকা মূল্যে নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজের দায়িত্ব পালন করছেন রাজশাহী বোয়ালিয়া এলাকার মেসার্স ফারিভা অটো। সরেজমিনে গিয়ে দেখা গেছে, আলতাদিঘী জাতীয় উদ্যানের মেইন গেটের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। মেইন গেটসহ ঠিকাদারের দায়িত্বে নির্মাণ করা হচ্ছে বসার ৩০টি ঢালাই বেঞ্চ, দিঘীর পার্শে ২টি ঘাট, দিঘীর চারদিকে লাইটিং সিষ্টেম ও মেইন গেটের সঙ্গে নিরাপত্তার তাগিদে তৈরী করা হচ্ছে ১টি চৌকি। সবকিছু ঠিক থাকলেও মেইন গেটের ১২টি বিম ঢালায় কাজে পাথরের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ইটের খোয়া এবং ১৬ মিলি রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ১২ মিলি রড। পাশাপাশি ৩০টি ব্যাঞ্চ তৈরীতে করা হয়েছে চরম অনিয়ম। বারবার সঠিক ভাবে কাজ করার কথা স্থানীয়রা জানালেও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন কারো কথায় কর্ণপাত করেনি। বাধ্য হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। স্থানীয় আক্তার হোসাইন সিজন চৌধুরী জানান, আমি বারবার কাজের অনিয়ম সর্ম্পকে বললে তারা কোন কথায় শোনেনি। বারবার নিষেধ করার কারণে উল্টো আমার নামে মামলাসহ বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। আমি ১৬মিলি রডের বদলে ১২ মিলি রড দিয়ে কাজের কথা জানতে চাইলে তারা আমাকে বলেন বাশের কুঞ্চি দিয়ে কাজ করব আমার আপনার কি সমস্য। আমরা স্থানীয় জনগণ নিমাণ কাজের গুনগত মান ভালো আশা করছি।বনবিট কর্মকর্তা আনিছুর রহমান জানান, আমাদের বিট এলাকায় যে নির্মাণ কাজ করা হচ্ছে সেটা যদি শিডিউল অনুযায়ী না করা হয়। তাহলে আমারা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। আমরা ইতিপূর্বে উপর মহলে কাজের অনিয়মের বিষয়ে জানিয়েছি। আশা করছি দ্রæত ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযোগের কথা জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের সহযোগী মো. পরশ জানান, আমাদের কাজের অনিয়ম হলে তা স্থানীয়দের নিয়ে বসে আলোচনা করে সমাধান করা উচিৎ। কিন্তু স্থানীয়রা এসে আমাদের লোকজনদের মারধর করেছে এটা কখনো আমাদের কারোর জন্য ভালো বিষয় না। আমরা আমাদের দিক থেকে সঠিক কাজ করছি। আপাতত উপর মহলে জানানো হয়েছে তাদের পক্ষে থেকে নির্দেশনা আসলে কাজ আবারো শুরু করা হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মনোনয়ন বাতিল ৩ জনের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল ও ফাহিম
মনোনয়ন বাতিল ৩ জনের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল ও ফাহিম

বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য গতকাল রবিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। যেখানে শনিবার ৬০টি মনোনয়ন Read more

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের জিএস হলেন বুশরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের জিএস হলেন বুশরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জাকসু ও হল সংসদ নির্বাচনে শহীদ জাহানারা ইমাম হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন রিজওয়ানা বুশরা। Read more

কারা বেশি কাঁদেন ও এর উপকারিতা
কারা বেশি কাঁদেন ও এর উপকারিতা

কান্নার একচ্ছত্র অধিকার শুধু দুঃখেরই তা কিন্তু নয়। আনন্দে আবেগআপ্লুত হয়েও অনেকে কাঁদেন। দুঃখ বা আঘাতে ব্যথা পেলে কান্না করাটা Read more

বরিশালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৯ নেতাকর্মী জেলহাজত
বরিশালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৯ নেতাকর্মী জেলহাজত

বরিশালে পৃথক দুটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৯ জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। রবিবার Read more

ডিএমপির নতুন মুখপাত্র এন এম নাসিরুদ্দিন
ডিএমপির নতুন মুখপাত্র এন এম নাসিরুদ্দিন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার ২ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।গতকাল শনিবার (২৮ মার্চ) Read more

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঘণ্টায় ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঘণ্টায় ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। ধারণা করা হচ্ছে এটি আগামী সোমবার শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপরের দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন