রংপুরের তারাগঞ্জে জুহি নামের ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় নিহত শিশুর মা তুলশী রানীকে আটক করেছে এলাকার লোকজন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী হিন্দুপাড়া মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের বাবুলাল ও তুলসী রানী দম্পতির দ্বিতীয় মেয়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল চন্দ্র রায়ের (৪২), স্ত্রী তুলসী রানী (২৪) মানসিক রোগে ভুগছিলেন।ঘটনার দিন সকালে হঠাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে ঘরে থাকা ছুরি দিয়ে নিজের ছয় মাস বয়সী কন্যা শিশুকে জবাই করে হত্যা করে ঘরের বাইরে ফেলে দেন তুলসী রানী।স্থানীয়রা আরও জানায়, প্রায় সাত বছর আগে বাবুলের সঙ্গে তুলসী রানীর বিয়ে হয়। তার বাবার বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার চৌমুহনী দলুয়া গ্রামে। তাদের আরেকটি পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে।খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে এবং মা তুলসী রানীকে আটক করে থানায় নিয়ে আসে।তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ ও তার মাকে থানায় আনা হয়েছে।’প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা মানসিক ভারসাম্যহীন অবস্থায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মার্চ ফর গাজা’: শাহবাগে থমকে আছে মেট্রোরেল
‘মার্চ ফর গাজা’: শাহবাগে থমকে আছে মেট্রোরেল

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’র ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করা Read more

নবীনগরে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে পরীক্ষার্থী ও পথচারীরা
নবীনগরে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে পরীক্ষার্থী ও পথচারীরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম উত্তর বাজার থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত সড়কটি এখন চরম দুরবস্থার মধ্যে রয়েছে। Read more

মার্কিন নাগরিকদের জন্য পাল্টা ভিসা বন্ডের ঘোষণা মালির
মার্কিন নাগরিকদের জন্য পাল্টা ভিসা বন্ডের ঘোষণা মালির

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের পাল্টায় মার্কিন নাগরিকদের মালির ভ্রমণ অথবা ব্যবসায়িক ভিসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত বন্ডের ঘোষণা দিয়েছে Read more

দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সারাদেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন অবস্থায় দেশের আরও গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) লক্ষ্য করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন