থানা হেফাজতে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি দূর্জয় চৌধুরীর মৃত্যুর ঘটনায় চকরিয়া থানার তৎকালীন ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত।রবিবার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদের আদালত এ আদেশ দেন। গত ২১ আগস্ট চকরিয়া থানা হেফাজতে দুর্জয় চৌধুরীর মৃত্যু হয়।আদালতে এই মামলার আবেদন করেন নিহত দূর্জয় চৌধুরীর পিতা কমল চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী বিশ্বজিৎ ভৌমিক।মামলার আসামিরা হলেন- চকরিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাবেয়া খানম, থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হানিফ মিয়া, পুলিশ কনস্টেবল মোহাম্মদ মহিউদ্দীন, ইসরাক হোসেন, সহকারি শিক্ষক মো. জসীম উদ্দিন, মোস্তফা কামাল, অফিস সহায়ক মো. পারভেজ, নৈশ প্রহরী নুর মোহাম্মদ সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন।কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের আইনজীবী বিশ্বজিৎ ভৌমিক বলেন, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে ৯ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়। মামলার অভিযোগের বিষয়ে আদালতে শুনানি শেষে মামলাটি রুজু করতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। একইসাথে মামলা রুজু করে আগামী ২১ সেপ্টেম্বর আদালতকে অবহিত করতে বলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে তিতাস নদীতে ডুবে শিশুর করুণ মৃত্যু
নবীনগরে তিতাস নদীতে ডুবে শিশুর করুণ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে তিতাস নদীতে ডুবে সজীব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার (০৯ মে) দুপুরে নবীনগর তিতাস নদীতে এই Read more

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্তির পথে ‘নল বড়শি’
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্তির পথে ‘নল বড়শি’

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার যন্ত্র ‘নল বড়শি’ ধীরে ধীরে বিলুপ্তির পথে। একসময় বর্ষা ও শরৎকালে স্থানীয়রা জলাশয়ের ধারে Read more

মাহেরীন শুধু শিক্ষিকা নন, একজন গর্বিত মা ও যোদ্ধা: আফরোজা আব্বাস
মাহেরীন শুধু শিক্ষিকা নন, একজন গর্বিত মা ও যোদ্ধা: আফরোজা আব্বাস

‘মাহেরীন চৌধুরী শুধু একজন শিক্ষিকা ছিলেন না, তিনি ছিলেন একজন মা, একজন যোদ্ধা এবং নারী সমাজের আলোকবর্তিকা’—এমনটাই মন্তব্য করেছেন বিএনপির Read more

লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মুক্তার হোসেনকে Read more

মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী
মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী

দুই জায়ান্ট আবাহনী এবং মোহামেডানের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপার লড়াই জমে উঠেছিল। টুর্নামেন্টজুড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মঙ্গলবারের (২৯ এপ্রিল) Read more

ভারতে বিশ্বকাপ, তাই নাম প্রত্যাহার করল পাকিস্তান
ভারতে বিশ্বকাপ, তাই নাম প্রত্যাহার করল পাকিস্তান

ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সদ্য সমাপ্ত এশিয়া কাপে যার রেশ দেখেছে পুরো বিশ্ব। এছাড়া ভারতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন