রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের হাজিপাড়া গ্রামে ৪.২৫ মিলিগ্রাম হেরোইন ও নগদ ১০ লাখ ৬১ হাজার ৫৪০ টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওছপেয়ারার বাবার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, হাজিপাড়া গ্রামের ওসমান গণির মেয়ে মোছা. ওছপেয়ারা বেগম (৩৫) ও তার স্বামী গঙ্গাচড়া উপজেলার উত্তর খলেয়া বালাটারি গ্রামের মো. লুৎফর রহমান (৪০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিয়ের পর থেকে লুৎফর রহমান শ্বশুরবাড়ি তারাগঞ্জে থেকে হেরোইনসহ বিভিন্ন মাদকের ব্যবসা পরিচালনা করতেন। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. এ ফারুক বলেন, ‘গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফোনকল ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত
ফোনকল ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

ফোনকলের রেকর্ড ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির আদালত। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে তার Read more

নোয়াখালীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

নোয়াখালী সদরের ৯নং কালাদরাপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের Read more

‘গোপালগঞ্জকে দিল্লির কাছে ইজারা দেইনি, দেশবাসী প্রস্তুত থাকুন’
‘গোপালগঞ্জকে দিল্লির কাছে ইজারা দেইনি, দেশবাসী প্রস্তুত থাকুন’

গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দিইনি বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।বুধবার (১৬ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক Read more

উখিয়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে গ্রেফতার ৩
উখিয়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে গ্রেফতার ৩

কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামীসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।শনিবার (২৬ এপ্রিল) রাত ৩ Read more

মৌলভীবাজারে ধানখেত থেকে গলাকাটা লাশ উদ্ধার
মৌলভীবাজারে ধানখেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে ধানখেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার Read more

লোহাগাড়ায় বাসচাপায় ছাত্র নিহত, মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ
লোহাগাড়ায় বাসচাপায় ছাত্র নিহত, মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মো. জাগির হোসেন (২১) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন