নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সংযোগ বিস্ফোরণে দগ্ধ আরও দুজন মারা গেছেন। গতকাল শুক্রবার সালমা বেগম ও তানজিলা আক্তার তিশা এবং শনিবার ভোরে আসমা বেগম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ জনে, যার মধ্যে চারজনই একই পরিবারের।বাবা-মা ও ভাই-বোনকে হারানো ১১ বছরের শিশু মুনতাহার পরিবারের আর কেউ বেঁচে রইল না। বাবা হাসান গাজী, মা সালমা বেগম, ছোট বোন জান্নাত এবং ভাই রাইয়ান কাকী আসমা বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তবে এ খবর এখনও জানে না সে; হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে।স্বজনরা জানিয়েছেন, স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণির ছাত্রী মুনতাহা। মা-বাবাকে দেখতে চাচ্ছে সে, খুঁজছে ভাই-বোনকেও। কিন্তু তাঁকে সান্ত্বনা দেওয়ার মতো পরিবারের কেউ আর বেঁচে নেই। মিজমিজি কবরস্থানে দাফন করা হয়েছে তার বাবা, মা, ভাই ও বোনকে। নিহত অপর নারী তাহেরা বেগম হাসান গাজীর শাশুড়ি।হতাহতদের স্বজন মরিয়ম আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত বড় একটা ঘটনা ঘটলেও জেলা প্রশাসন ও সিটি করপোরেশন থেকে কেউ খোঁজ নেয়নি, দগ্ধদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি।’জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে সিদ্ধিরগঞ্জের পূর্বপাইনাদির জাকির খন্দকারের টিনশেড বাড়িতে গত ২২ আগস্ট দুই পরিবারের ৯ জন অগ্নিদগ্ধ হন।এর মধ্যে হাসান গাজীসহ তাঁর স্ত্রী, দুই মেয়ে ও ছেলে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে শুধু মুনতাহা বেঁচে আছে। তানজিল হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে তানজিলা আক্তার তিশা মারা গেছেন। তিশার মা আসমা বেগম শনিবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং ছোট ভাই আরাফাত হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মনিরুল ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
মনিরুল ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম Read more

দামুড়হুদায় তিন ফসলি জমির মাটি কাটায় জমির মালিককে অর্থদণ্ড
দামুড়হুদায় তিন ফসলি জমির মাটি কাটায় জমির মালিককে অর্থদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে জমি মালিক মোঃ আনারুলকে (৩৫) অর্থদন্ড ও কৃষি জমির মাটি সংগ্রহপূর্বক ইটভাটায় Read more

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেলে Read more

আনোয়ারায় পার্কে ঝোপঝাড়ের আড়ালে চলছে অনৈতিক কর্মকাণ্ড
আনোয়ারায় পার্কে ঝোপঝাড়ের আড়ালে চলছে অনৈতিক কর্মকাণ্ড

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০২২ সালের জুলাই মাসে নির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান চৌধুরী স্মৃতি পার্ক’ বিনোদনের জন্য হলেও, বর্তমানে এটি পরিণত Read more

ন্যাশনাল পিপলস যুব পার্টির নববর্ষ উদযাপন
ন্যাশনাল পিপলস যুব পার্টির নববর্ষ উদযাপন

রাজধানীতে দুস্থ ও অসহায় মানুষের সঙ্গে বাংলা নতুন বছরের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে ব্যতিক্রমী বাংলা নববর্ষ উদযাপন করেছে ন্যাশনাল পিপলস Read more

ইরানের অবশিষ্ট সবকিছু শেষ করে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের অবশিষ্ট সবকিছু শেষ করে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের অবশিষ্ট সবকিছু শেষ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলোকে দায়িত্ব নেয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন