রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে শ্রী রঞ্জন রায় (১৯) নামের এক যুবককে আটক করেছে গঙ্গাচড়া থানা পুলিশ।শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার সময় উপজেলার বেতগাড়ী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রঞ্জন রায় গঙ্গাচড়ার উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয় আনি গ্রামের বাসিন্দা সুজন কুমারের ছেলে। তিনি রংপুরের একটি বেসরকারি পলিটেকনিকের ছাত্র।জানা গেছে, ‘রঞ্জন রায় এলআরএম’ নামের একটি ফেসবুক আইডি থেকে গত পাঁচ দিন ধরে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন একাধিক পোস্ট করছিলেন।ওই বিষয়টি পরে পুলিশ প্রশাসনের নজরে আসলে গঙ্গাচড়া থানার পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে উপজেলার বেতগাড়ী বাজার এলাকা থেকে আটক করে।গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে রাস্তার পাশ থেকে শিশুর মাথা থেঁতলানো লাশ উদ্ধার
চাটমোহরে রাস্তার পাশ থেকে শিশুর মাথা থেঁতলানো লাশ উদ্ধার

পাবনার চাটমোহরে রাস্তার পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় সালমান হোসেন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) Read more

উল্লাপাড়ায় অবৈধ খিরা ও আলুর হাট, রাজস্ব হারাচ্ছে সরকার
উল্লাপাড়ায় অবৈধ খিরা ও আলুর হাট, রাজস্ব হারাচ্ছে সরকার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে খিরা ও আলুর হাট বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা ভাগ-বাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে ক্ষতির Read more

নোবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা মেলা
নোবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা মেলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে গবেষণা মেলা। যা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও Read more

ইরান নিয়ে এখন সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যত খারাপ হবে: ট্রাম্প
ইরান নিয়ে এখন সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যত খারাপ হবে: ট্রাম্প

ইরান নিয়ে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যত সামনে খারাপ হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট Read more

ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন
ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন

ভোলায়  সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকদের উপর জেলা প্রশাসনের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা Read more

মাদকের বিনিময়ে মিয়ানমারে আলু পাচার, আটক ১১
মাদকের বিনিময়ে মিয়ানমারে আলু পাচার, আটক ১১

মাদকের বিনিময়ে মিয়ানমারে ৫০০ বস্তা আলু পাচারের সময় কুতুবদিয়া উপকূল থেকে একটি ফিশিং ট্রলারসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন