চট্টগ্রামের মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। এ সময় অমল বাবু নামের আরও একজন আহত হয়েছেন।শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা কাছ থেকে গুলি ছোঁড়ে। এ সময় অমল বাবুর পায়ে এবং রাজিবের কোমরের দুই পাশে গুলি লাগে। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস জানান, রাত সাড়ে ১০টার দিকে অনির্বাণ চৌধুরী রাজিবকে হাসপাতালে আনা হয়। তার কোমরের দুই পাশে গুলি লেগেছে। অবস্থা বিবেচনায় তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।এ ঘটনায় আহতের প্রতিবেশী ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সাঈদ জানান, ‘আমরা রাজিব ভাইকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, এখনো ধারণা করা যায়নি। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।’জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। কেউ লিখিত অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের খপ্পরে উপকূলের মানুষ
অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের খপ্পরে উপকূলের মানুষ

পটুয়াখালীর গলাচিপায় চরাঞ্চল ও গ্রামীণ হাটবাজারে অনুমোদনহীনভাবে একের পর এক ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। নিয়মনীতি তোয়াক্কা না করে বছরের পর Read more

সরবরাহ কম, হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম
সরবরাহ কম, হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম লাফিয়ে বেড়েছে। সরবরাহ সংকটের কারণে কালো ও সবুজ দুই জাতের মরিচের দাম Read more

ওসমান হাদিকে গুলি : ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার
ওসমান হাদিকে গুলি : ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

ইসরায়েলের দুই টিভি চ্যানেল গুড়িয়ে দেওয়ায় হুমকি দিল ইরান
ইসরায়েলের দুই টিভি চ্যানেল গুড়িয়ে দেওয়ায় হুমকি দিল ইরান

ইসরাইলের চ্যানেল ১২ ও চ্যানেল ১৪ গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে ইরান। চ্যানেল দুটির কার্যালয় থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার পরামর্শও Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন