কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পীরকাশিমপুর গ্রামে বাড়ির পাশ থেকে মিনহাজ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গ্রামের একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নিহত মিনহাজ আকবপুর ইউনিয়নের পীরকাশিমপুর গ্রামের আনোয়ার মাস্টারের ছোট ছেলে। পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরে খাবার খেয়ে বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হয় সে। এরপর রাত পর্যন্ত বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। অবশেষে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির কাছেই মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ ঘটনায় শোকাহত পরিবারের সদস্যরা ধারণা করছেন, মিনহাজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে কপালে দুটি ছোট ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

জীবন বাঁচাতে যে পরিবেশ দরকার সেই পরিবেশকে মানুষ নিয়মিত ধ্বংস করে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুন Read more

দীর্ঘ দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির
দীর্ঘ দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির

দীর্ঘ এক মাসেরও বেশি সময় অসুস্থ থাকার পর আবারও জনসম্মুখে এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ Read more

খাগড়াছড়ির রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
খাগড়াছড়ির রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়ির রামগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার,(২০ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রামগড় পৌর বাজার মেইনরোডস্থ খাগড়াছড়ি স্ট্যান্ড এলাকায় এই Read more

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা ৩৬ গার্মেন্টস পণ্যের ট্রাক
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা ৩৬ গার্মেন্টস পণ্যের ট্রাক

বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পোশাকসহ প্রায় সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার। এতে মারাত্মকভাবে বাধাগ্রস্ত Read more

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজভী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও Read more

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গুলশানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন