অভাব আর রোগের সঙ্গে লড়াই করে যখন একটি কিশোরীর জীবন বিপন্ন, ঠিক তখনই আশার আলো নিয়ে পাশে দাঁড়ালেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। তাঁর এবং তাঁর স্ত্রীর মহানুভবতায় নতুন জীবন ফিরে পেয়েছে ১২ বছর বয়সী সামিয়া, যে জন্মেছিল হৃৎপিণ্ডে ছিদ্র নিয়ে।সামিয়ার বাবা শামীম হোসেন একজন পোশাক শ্রমিক আর মা রীমা আক্তার গৃহিণী। চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয় সামিয়া জন্ম থেকেই হৃৎপিণ্ডের সমস্যায় ভুগছিল। বয়সের সঙ্গে সঙ্গে তার হৃৎপিণ্ডের ভাল্বগুলোর কার্যকারিতা কমছিল, যার কারণে তার জীবন হয়ে উঠছিল বিপন্ন। ফুসফুসের রক্তনালী সরু হওয়া এবং রক্ত সঞ্চালন কমে যাওয়ায় সামিয়া প্রায়শই শ্বাসকষ্ট, বুকে ব্যথা, তীব্র চাপ, মাথা ঘোরা এবং অনিয়মিত হৃৎস্পন্দনের কারণে অজ্ঞান হয়ে যেত। মেয়ের এমন অবস্থা দেখে পরিবারটি ছিল ভীষণ চিন্তিত। তাদের আর্থিক সামর্থ্য ছিল না সামিয়ার জটিল চিকিৎসার ব্যয়ভার বহন করার।গণমাধ্যমে ‘অভাবে চিকিৎসা বন্ধ শিশু সামিয়ার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং তাঁর স্ত্রী রিফাত জাহানের। মানবিকতার ডাকে সাড়া দিয়ে তাঁরা সামিয়ার চিকিৎসায় এগিয়ে আসার সিদ্ধান্ত নেন।এসপি আনিসুজ্জামানের নির্দেশে ঢাকা জেলার (উত্তর) ট্র্যাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. গোলাম সরোয়ারের মাধ্যমে গত ২৩ জুন সামিয়াকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষার পর ৮ জুলাই তার ওপেন হার্ট সার্জারি হয়। অধ্যাপক ডা. মো. শরিফুজ্জামানের নেতৃত্বে একটি মেডিকেল টিম দীর্ঘ সাত ঘণ্টা ধরে সফলভাবে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন করে। সামিয়ার সফল অস্ত্রোপচারের খবরে পুরো পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়।মঙ্গলবার (১৫ জুলাই) হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে সামিয়ার বাবা শামীম হোসেন কৃতজ্ঞতাভরা কণ্ঠে বলেন, ‘নীরবে থেকেই চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছেন পুলিশ সুপার আনিসুজ্জামান দম্পতি। চোখের সামনে যেখানে আমরা মেয়ের মৃত্যুর প্রহর গুনছিলাম, সেখানে আজ তাকে সুস্থ করে বাড়ি ফিরে যাচ্ছি—এটা যে আমাদের কাছে কতটা বিস্ময়ের তা ভাষায় প্রকাশ করতে পারব না।’কিশোরী সামিয়া নিজেও আবেগাপ্লুত হয়ে বলে, ‘আমি তো মরেই যেতাম। আল্লাহ তায়ালা তাকে পাঠিয়েছিলেন আমাকে বাঁচাতে। আমরা তার জন্য দোয়া করি।’সামিয়ার চিকিৎসা ব্যবস্থাপনা ও তদারকির দায়িত্বে থাকা ট্র্যাফিক ইন্সপেক্টর (টি আই) মো. গোলাম সরোয়ার বলেন, ‘তিনি (এসপি মো. আনিসুজ্জামান) আড়ালে থেকে মানুষের কল্যাণে কাজ করতে পছন্দ করেন। তাঁর এই মানবিক গুণাবলীর জন্য ফোর্সের সদস্যরা তাঁকে শ্রদ্ধা করে।’এসপি আনিসুজ্জামানের এই উদ্যোগ শুধু একটি পরিবারের মুখে হাসি ফোটায়নি, বরং সমাজকে দেখিয়েছে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাহিরপুরের লামাকাটা সীমান্তে নারীসহ ৬ বাংলাদেশি আটক
তাহিরপুরের লামাকাটা সীমান্তে নারীসহ ৬ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারত থেকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময়ে ৬ বাংলাদেশিকে আটক করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।শনিবার (২৬ Read more

‘প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়’
‘প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়’

প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবারের বোঝা নয়, বরং চিন্তাশক্তির পরিবর্তনের মাধ্যমে তারাও সমাজে অবদান রাখতে পারে। ডিজিটাল সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা Read more

পঞ্চগড়ে চাঁদা উত্তোলনের অভিযোগে যুবককে গণপিটুনি
পঞ্চগড়ে চাঁদা উত্তোলনের অভিযোগে যুবককে গণপিটুনি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসীতে ঈদুল ফিতরের নামায শেষে এক যুবককে উপস্থিত মুসল্লির ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বিটুল নামে Read more

১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই চোরের হানা, ৪ গরু উধাও
১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই চোরের হানা, ৪ গরু উধাও

স্বামীকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি রিনা আক্তার। এরই মধ্যে নেমে এলো নতুন বিপর্যয়। গভীর রাতে চোরের দল তুলে Read more

কুমিল্লায় মৌসুমি বৃষ্টিতে দুর্ভোগে শিক্ষার্থী ও কর্মজীবীরা
কুমিল্লায় মৌসুমি বৃষ্টিতে দুর্ভোগে শিক্ষার্থী ও কর্মজীবীরা

কুমিল্লা নগরীতে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ুর প্রভাব। এরই ধারাবাহিকতায় সোমবার (৭ জুলাই) দিবাগত রাত ১২টার পর থেকে হালকা বৃষ্টিপাত শুরু Read more

বাইডেনের ছেলেকে মামলার হুমকি ট্রাম্পের স্ত্রীর
বাইডেনের ছেলেকে মামলার হুমকি ট্রাম্পের স্ত্রীর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১০০ কোটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন