কিশোরগঞ্জের ভৈরবে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনকারী প্রধান আসামি রহিম মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। র‌্যাব জানায়, গ্রেপ্তার রহিমের সঙ্গে ভিকটিম (২০) এর গত বছরের ১১ অক্টোবর পারিবারিকভাবে বিয়ে হয়।বিয়ের সময় যৌতুক বাবদ ভিকটিমের পরিবার নগদ দুই লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের আসবাবপত্র প্রদান করেন। আনুমানিক ৬ মাস আগে থেকে অভিযুক্ত রহিম বিদেশে যাওয়ার কথা বলে ভিকটিমকে বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা এনে দেওয়ার জন্য শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন শুরু করে।গত ২৪ সেপ্টেম্বর সকালে পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা এনে দিতে অস্বীকার করায় অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা ভিকটিমকে গায়ের ওড়না দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে।এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ১২ অক্টোবর ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা রুজুর পর হতে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালায়।ফল স্বরুপ র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ২টায় ভৈরব পৌর শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রহিম মিয়াকে (৩০) গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভৈরব থানায় হস্তান্তর করেছে র‌্যাব।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক বছরে নিহত ৩৮৩ ত্রাণকর্মী: জাতিসংঘ
এক বছরে নিহত ৩৮৩ ত্রাণকর্মী: জাতিসংঘ

২০২৪ সালে বিশ্বজুড়ে ৩৮৩ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। এরমধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু ঘটেছে গাজা উপত্যকায়। মঙ্গলবার (১৯ আগস্ট) জাতিসংঘের মানবিক কার্যক্রম Read more

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৮ জেলে জীবিত উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৮ জেলে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে পাথরঘাটার মালিকাধীন এফবি আবদুল্লাহ তুফান নামের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা Read more

তৃতীয় দিনের মতো কাকরাইলে আন্দোলনে জবি শিক্ষার্থীরা
তৃতীয় দিনের মতো কাকরাইলে আন্দোলনে জবি শিক্ষার্থীরা

টানা তৃতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। সবকিছু উপেক্ষা করে কাকরাইল মসজিদ মোড়ে জড়ো হয়ে দাবি Read more

ভারতের জন্য তেলের দামে ৫% ছাড় ঘোষণা রাশিয়ার
ভারতের জন্য তেলের দামে ৫% ছাড় ঘোষণা রাশিয়ার

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে সস্তায় তেল বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। এমনকি, ক্ষেত্রে দেশটি ৫ শতাংশ ছাড়ও দেবে Read more

তাবলীগে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন নাহিয়ান
তাবলীগে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন নাহিয়ান

ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে মো. নাহিয়ান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি তাবলীগ জামাতের সঙ্গী ছিলেন।রবিবার (২৫ মে) Read more

যাত্রী সেজে চালককে হত্যা, তিন আসামী গ্রেফতার
যাত্রী সেজে চালককে হত্যা, তিন আসামী গ্রেফতার

ভোলার লালমোহনে অটোরিকশা চালক আবু বক্কর সিদ্দিক (৫০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত মূল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন