বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে পাথরঘাটার মালিকাধীন এফবি আবদুল্লাহ তুফান নামের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১৮ জেলে জীবিত উদ্ধার হলেও ট্রলারের সন্ধান পাওয়া যায়নি এখন পর্যন্ত। সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে তীর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী মঙ্গলবার দুপুরে ট্রলার ডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করে। তিনি জানান, ‘এফবি আবদুল্লাহ তুফান’ নামের ট্রলারটি সগির কোম্পানির মালিকানাধীন। ট্রলারটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।এফবি আবদুল্লাহ তুফান ট্রলারের মালিক মো. সগির হোসেন জানান, ট্রলারের জেলেরা মাছ ধরার জন্য সাগরে জাল ফেলে অপেক্ষা করছিলেন। ঠিক রাত আড়াইটার দিকে ঝড়ের কবলে পড়ে হঠাৎ ডুবে যায় ট্রলারটি। মুহূর্তের মধ্যে ট্রলারে থাকা জেলেরা লাফিয়ে পানিতে পড়ে যায়। পরে ভাসতে থাকা অবস্থায় মহিপুর এলাকার একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে।পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, গভীর সমুদ্রে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১৮ জেলে জীবিত উদ্ধার হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় সাবেক মেয়র ও আ.লীগ নেতা গ্রেপ্তার
নেত্রকোনায় সাবেক মেয়র ও আ.লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা কেন্দুয়ার সাবেক পৌর মেয়র ও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গ্রেফতারকৃতরা হলেন-  কেন্দুয়া উপজেলার Read more

ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের, হাসপাতালে ভর্তি ৩৩৭
ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের, হাসপাতালে ভর্তি ৩৩৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে আরও ৩৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার Read more

খালেদা জিয়ার সম্মানে হয়তো আমরা আসন ছেড়ে দেব: নাহিদ ইসলাম
খালেদা জিয়ার সম্মানে হয়তো আমরা আসন ছেড়ে দেব: নাহিদ ইসলাম

আগামী ত্রয়োদশ নির্বাচনে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের নির্বাচনী এলাকার ৩০০ টি আসনেই আমরা প্রার্থী দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। Read more

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত হয়েছেন।বুধবার (০৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা Read more

জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

জেন-জিদের টানা বিক্ষোভের মুখে অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফরাসি রেডিও আরএফআই জানায়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর Read more

রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ-অমরপুর গ্রামে পতেঙ্গা বেগম (৫০) নামের এক নারীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন