কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে বাঁশের খুঁটিতে ৩৩ কেভি বিদ্যুতের টাওয়ার নির্মাণ হওয়ার পর ৫৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) হাওরে নৌকার মাধ্যমে বাঁশের তৈরি বৈদ্যুতিক খুঁটিতে তার টানানো শেষ হয়। পরে বিকেল তিনটার দিকে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু করে মিঠামইন পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)।এর আগে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ অষ্টগ্রাম উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে উপজেলার ৮ ইউনিয়নের প্রায় ৩০ হাজার গ্রাহক। ফলে ব্যবসা প্রতিষ্ঠান, কল-কারখানা, হাসপাতাল ও অটোরিকশা চার্জসহ বিদ্যুৎ চালিত কাজ করতে চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।স্থানীয়রা জানায়, সোমবার সকালে অষ্টগ্রাম হাওরের ভাতশালা সেতুর পূর্ব দিকে ৬টি বৈদ্যুতিক পাকা খুঁটি স্রোতের টানে পানিতে পড়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ বিছিন্ন হয়ে পড়ে অষ্টগ্রাম উপজেলার ৮ ইউনিয়নে। ওই দিন দুপুরে মিঠামইন জোনাল অফিসের কারিগরি ইউনিট ও টাওয়ার নির্মাণশ্রমিকদের নিয়ে হাওরে বাঁশ দিয়ে খুঁটি টাওয়ার নির্মাণকাজ শুরু করে।মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মোহাম্মদ ফাখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার হাওরের ৬টি পিলার পড়ে যাওয়ায় অষ্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। সেখানে বাঁশ দিয়ে বিকল্প পিলার তৈরি করে আজ বিকেলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মুস্তাফিজ, তামিম-জাকেরর উত্থান
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মুস্তাফিজ, তামিম-জাকেরর উত্থান

শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। Read more

উত্তরা স্কয়ারে হামলা ও লুটপাট, অজ্ঞাত ৭শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
উত্তরা স্কয়ারে হামলা ও লুটপাট, অজ্ঞাত ৭শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

রাজধানীর উত্তরায় রিকশাচালককে মারধরের জেরে ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় Read more

চীনে প্রতারণা চক্রের কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড
চীনে প্রতারণা চক্রের কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড

চীনের আদালত মিয়ানমারে প্রতারণা ও অপরাধচক্র চালানো কুখ্যাত মিং পরিবার-এর ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। সোমবার পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝো-তে দেওয়া রায়ে Read more

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল জুলাই যোদ্ধার
কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল জুলাই যোদ্ধার

কক্সবাজার শহরের কবিতা চত্বরে খোরশেদ আলম (২৭) নামের এক ছাত্রদল নেতা ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার Read more

উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে নুরকে
উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে নুরকে

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন নুরুল হক নুর। Read more

চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শ্যাম ঘোষ নামে এক ব্যক্তির সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন