সময়টা মোটেই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ঘরোয়া লিগে টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারিয়েছে লস বাঙ্কোসরা। এরপর চ্যাম্পিয়নস লিগে গত রাতে ম্যানচেস্টার সিটির কাছে ২–১ গোলে হেরে আরও একবার হতাশ করেছে জাবি আলোনসোর দল।মাঠের ফলাফলে মন খারাপ ছিলই, তার ওপর এল আরও বড় ধাক্কা। লা লিগার শৃঙ্খলা কমিটি রিয়ালের তিন ফুটবলারকে দুই ম্যাচ করে নিষিদ্ধ করেছে। শাস্তির তালিকায় আছেন আলভারো ক্যারেরাস, দানি কারভাহাল ও এনদ্রিক। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, গত রোববার সেলতা ফিগোর বিপক্ষে ম্যাচ শেষে আচরণবিধি ভাঙার কারণেই এমন সিদ্ধান্ত। আরেকজন, ফ্রান গার্সিয়া, নিষিদ্ধ হয়েছেন এক ম্যাচের জন্য।তবে এ নিষেধাজ্ঞা হবে হবে কেবল লা লিগায়। বার্নাব্যুতে সেই ম্যাচে গার্সিয়া, ক্যারেরাস এবং এনদ্রিক তিনজনই লাল কার্ড দেখেছিলেন। এনদ্রিক অবশ্য বেঞ্চ থেকেই সরাসরি লাল কার্ড পান। ম্যাচে না খেললেও টানেলে রেফারিদের অপমান করার অভিযোগ উঠেছে দানি কারভাহালের বিরুদ্ধে। ম্যাচটির দায়িত্বে ছিলেন রেফারি আলোহান্দ্রো কুইন্টেরো গঞ্জালেস। তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানানোয় শাস্তি পেয়েছেন ক্যারেরাস। এনদ্রিকও রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ জানান।মাঠের পারফরম্যান্সও রিয়ালের জন্য সুখস্মৃতি রাখছে না। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে গত আট ম্যাচে মাত্র দুই জয়। তিনটি করে ম্যাচে ড্র এবং হার। ১৬ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল এখন লা লিগার দ্বিতীয় স্থানে। ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। রিয়ালের পরের লিগ ম্যাচ আলাভেসের মাঠে, মেন্দিজোরোজা স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রোববার রাত ২টায়।চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বেও অবস্থান সুখকর নয় আলোনসোর দলের। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা আছে সপ্তম স্থানে। সমান পয়েন্টে পিএসজি ও আতালান্তা থাকলেও গোল ব্যবধানে অবস্থান তিন ও পাঁচে। ম্যানচেস্টার সিটি ১৩ পয়েন্ট নিয়ে চারে। সবার ওপরেই রয়েছে দুর্দান্ত ফর্মে থাকা আর্সেনাল—১৮ পয়েন্টে। দুই নম্বরে বায়ার্ন মিউনিখ, তাদের পয়েন্ট ১৫।এদিকে গুঞ্জন আছে রিয়াল মাদ্রিদরে ড্রেসিংরুমের কর্তৃত্ব হারিয়েছেন কোচ জাবি আলোনসো। তার উপর গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত বাজে পারফরম্যান্স। সব মিলিয়ে এক বাজে অবস্থার মধ্য দিতে যেতে হচ্ছে তাকে। এমন পরিস্থিতিতে কেউ কেউ বলছেন, ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি ছিল আলোনসোর জন্য নির্নায়ক। আর এই ম্যাচে এক প্রকার বাজেভাবেই হেরেছে তার দল। এখন দেখার বিষয় এ হারের পর আলোনসোর চাকরি থাকে কি না!আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লেখা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান
ইসরায়েলে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লেখা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান

ইসরায়েলে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লেখা নিক্ষেপ করছে ইরান। ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ের ইরানের কনস্যুলেট জেনারেল ভবন এবং ইরানের Read more

চীনের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
চীনের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বড় ধরনের বিস্ফোরণ ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ধূসর ও কমলা রঙের ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। Read more

ম্যান সিটিতে নতুন মাঝমাঠের সৈনিক, এসি মিলান থেকে এলেন রেইন্ডার্স
ম্যান সিটিতে নতুন মাঝমাঠের সৈনিক, এসি মিলান থেকে এলেন রেইন্ডার্স

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুম খুব একটা ভালো কাটেনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর আগেই বিদায় নিয়েছিল Read more

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জামালপুরের টোকন নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জামালপুরের টোকন নিহত

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম টোকন (৪৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সৌদি আরবের Read more

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন