পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন বৃহস্পতিবার (১৯ মার্চ)। আজ পাওয়া যাবে আগামী ২৯ মার্চের ট্রেনের আসনের টিকিট।বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে এসব টিকিট। এ সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে গত ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ এবং ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ বিক্রি করা হয়েছে।আরও সিদ্ধান্ত হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) সকালে Read more

৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

নওগাঁর রাণীনগরে গভীর রাতে ঘরে ঢুকে ৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন দেবনাথ (৩২) নামে এক যুবকের Read more

টিভিতে আজকের খেলা (২৩ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৩ জুন, ২০২৫)

ফিফা ক্লাব বিশ্বকাপে আজ সোমবার (২৩ জুন) সকালে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও Read more

বর্ষার ঘটনা প্রায় মিন্নির কাছাকাছি: ডিএমপি
বর্ষার ঘটনা প্রায় মিন্নির কাছাকাছি: ডিএমপি

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেছেন, এটি একটি ত্রিভুজ প্রেম। বর্ষা মেয়েটি চালু। দুদিকেই সম্পর্ক বজায় রাখে। মিন্নির ঘটনার Read more

নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ
নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ

কাশ্মির, নদীর পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যুতে ভারতকে বিস্তৃত সংলাপে আসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রাজনীতি-কূটনীতিকে একপাশে রেখে যুদ্ধ Read more

পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচনের দাবি ভিপি নুরের
পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচনের দাবি ভিপি নুরের

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠিত হয়ে দেশ এগিয়ে যাবে। এ দেশের জনগণ অংশগ্রহণমূলক নির্বাচন চায়—আনুপাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন