সম্প্রতি পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ জন্য ২০ হাজার কোটি টাকা সহায়তা দেবে সরকার। তবে এ পাঁচটি ব্যাংক একীভূত হলে  আমানতকারীরা টাকা ফেরত পাবেন কি না, কিংবা ব্যাংকসমূহে কর্মরত কর্মীদের ভবিষ্যৎ কী হবে; তা নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা।বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘একীভূত হওয়া কোনো ব্যাংকের কর্মীদের চাকরিচ্যুত করা হবে না।’ একই সঙ্গে কোনো গ্রাহক তার আমানত হারাবে না বলেও জানান তিনি।ব্যাংক সূত্রেও জানা গেছে, ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থাকবে এর মালিকানায়। পরে সঠিক সময়ে ব্যাংকটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে। এ ছাড়া একীভূত হওয়া কোনো ব্যাংকের কর্মীদের চাকরিচ্যুত করা হবে না এবং কোনো গ্রাহক তাঁর আমানত হারাবেন না।বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, প্রাথমিকভাবে প্রস্তাবিত নতুন ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার ‘অনুমোদিত মূলধনের’ বিপরীতে ‘পরিশোধিত মূলধন’ হিসেবে আনুমানিক ৩৫ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। প্রস্তাবিত নতুন ব্যাংকটির মূলধন বিষয়ে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বেইল ইন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা যেতে পারে এবং অবশিষ্ট ২০ হাজার কোটি টাকা সরকার মূলধন হিসেবে প্রদান করতে পারে।সূত্র জানায়, একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের মধ্যে ২ লাখ টাকার কম যাদের আমানত, তারা আগে টাকা ফেরত পাবেন। এবং তারা একবারেই পুরো টাকা তোলার সুযোগ পাবেন। বাকি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে ধাপে ধাপে।ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগের পর সরকারি তহবিল জোগান দেওয়া হলেই এসব আমানতকারীর টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।উল্লেখ্য, সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।যে পাঁচ ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক গঠিত হবে সেগুলো হলো : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার কিউবায় আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা
এবার কিউবায় আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট শক্তিশালী হ্যারিকেন মেলিসা জ্যামাইকার ওপর তাণ্ডব চালিয়ে এবার কিউবায় আঘাত হেনেছে। ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৫ কি.মি.) Read more

এবার পেট্রোল রপ্তানি বন্ধ করলো রাশিয়া
এবার পেট্রোল রপ্তানি বন্ধ করলো রাশিয়া

ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেই এবার ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এ Read more

ইলোন মাস্কের এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
ইলোন মাস্কের এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগ, দুই প্রতিষ্ঠান একযোগে এমন চুক্তি করেছেন Read more

জুলাই সনদ ময়লার ভাগাড়ে ফেলা উচিত : জবি অধ্যাপক
জুলাই সনদ ময়লার ভাগাড়ে ফেলা উচিত : জবি অধ্যাপক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ জুলাই সনদ সম্পর্কে কটাক্ষ করে বলেছেন, দেশকে আরেকটি মোল্লাতন্ত্রে Read more

‘মার্চ ফর গাজ’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত
‘মার্চ ফর গাজ’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ইতিহাসের পাতায় লেখা থাকবে। শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন