যশোর সদর উপজেলার শানতলার  ‘যশোর ফিলিং স্টেশন’ থেকে যুবদলের নাম ভাঙিয়ে জোর করে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন রোববার (২৯ মার্চ) দুপুরে নিজেই ওই পাম্প পরিদর্শনে গিয়ে  ঘটনাটি সরেজমিনে তদন্ত করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত হন।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের নাম ভাঙিয়ে পাম্প থেকে জোরপূর্বক তেল সংগ্রহ করে তা খোলা বাজারে বেশি দামে বিক্রি করছিল। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কাও তৈরি হচ্ছিল।এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন। পাম্পের সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার প্রমাণ পাওয়া যায়। ফুটেজে দেখা যায়, যুবদলের নাম ভাঙিয়ে ওয়াসিম, নাহিদসহ আরও কয়েকজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম জানান, পাম্প থেকে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রির সাথে তিনি জড়িত নন। একটি পক্ষ তাকে ফাঁসানোর জন্য দলীয় হাইকমান্ডে মিথ্যা অভিযোগ করেছেন। চুড়ামনকাটি ইউনিয়নের যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ জানান, যুবদলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে ব্যবস্থা নেয়া হবে। দলীয় হাইকমান্ডও তাদের সোচ্চার থাকতে বলেছেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ
১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে আজ রোববার (৩ আগস্ট) থেকে সীমিত পরিসরে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। তবে কোনো ধরনের পাঠদান বা Read more

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মাঝখানে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে Read more

ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসহাক দার
ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসহাক দার

ভারতের পানিবন্ধের হুমকির জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘একটা ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব।’ খবর Read more

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে প্রতিহত করা হবে: খন্দকার নাসির
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে প্রতিহত করা হবে: খন্দকার নাসির

বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক Read more

চুয়াডাঙ্গা পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

ইরানের প্রেসিডেন্টকে হত্যা করতে ৬টি বোমা ছোড়ে ইসরাইল
ইরানের প্রেসিডেন্টকে হত্যা করতে ৬টি বোমা ছোড়ে ইসরাইল

টানা ১২ দিনের তীব্র যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার টার্গেটে করেছিলো ইসরায়েল। সংঘাতকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন