ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত শুক্রবার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকার রাস্তার পাশে  জলাশয়ের তীর  থেকে উদ্ধার হওয়া মরদেহ পরিচয় ২০  ঘন্টার মধ্যে শনাক্ত ও হত্যারকাণ্ডের  রহস্য উদঘাটন  করতে সক্ষম হয় বিজয়নগর থানার পুলিশ। হত্যাকাণ্ডের জড়িত থাকায় ৫ জনের মধ্যে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দগরিসার গ্রামের সামসুল ইসলামের ছেলে  তৌহিদুল ইসলাম (৩১), আলমগীর মিয়ার ছেলে  সামির খান (২৫), শুক্কুর আলীর ছেলে  সিয়াম (১৬)। জানা যায়, মরদেহ উদ্ধারের পর বিভিন্ন ভাবে পরিচয় শনাক্তের চেষ্টা চালায় পুলিশ।  পরে বিভিন্ন সূত্র এবং তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার হওয়ার মরদেহের মুজিবুর রহমান (৩৫) এর পরিচয় শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া  মজিবুর রহমান সে ময়মনসিংহ জেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে সে আশুগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতো। পেশায় একজন সিএনজি চালক ছিলেন।  মুজিবুর রহমানের সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানায় আসামীরা। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, পুলিশ নানা ক্লু ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে অংশ নেয়া পাঁচজনের মধ্যে  তিন জনকে শনিবার (২১ জুন)  ভোর রাতে তাদের বাড়ি হতে  গ্রেফতার করা হয়। এসময় আসামীদের কাছ থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত একটি সিএনজি, ৩ টি চাকু, একটি মোবাইল ফোন,  একজোড় জুতা, রক্তমাখা কাপড় ও রশি উদ্ধার করা হয়।আসামীরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পরিবেশ উপদেষ্টা
চীনের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পরিবেশ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে Read more

স্ত্রীর বটির কোপে স্বামী জখম
স্ত্রীর বটির কোপে স্বামী জখম

যশোরে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামী মাসুদ হোসেন (৪২) জখম হয়েছেন। পারিবারিক কলহের জেরে স্ত্রী মারধরের পর তিনি ক্ষুব্ধ হয়ে Read more

বিয়ের প্রলোভন দিয়ে পরকীয়া প্রেমিকাকে বাড়িতে নিয়ে মারধর
বিয়ের প্রলোভন দিয়ে পরকীয়া প্রেমিকাকে বাড়িতে নিয়ে মারধর

রাজশাহীর পুঠিয়ায় বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকা জুলেখা খাতুন রুলি (৩০) কে বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য সাঈদ ইকবাল Read more

জাকসুর ভোট গণনায় দেরি হওয়ার কারণ জানালেন নির্বাচন কমিশন
জাকসুর ভোট গণনায় দেরি হওয়ার কারণ জানালেন নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। ভোট গণনা শেষে ফলাফল Read more

ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই
ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই

ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। রাজধানীর বারডেম হাসপাতালের Read more

বাংলাদেশকে ৫ বছরের জন্য লিজ চাইলেন জামায়াত নেতা তাহের
বাংলাদেশকে ৫ বছরের জন্য লিজ চাইলেন জামায়াত নেতা তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা নেই। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন