রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, স্বাধীনতা রক্ষার লড়াই অব্যাহত থাকবে এবং ন্যায্য শান্তিই কেবল ইউক্রেনের লক্ষ্য।জেলেনস্কি বলেন, “আমাদের এমন শান্তি চাই, যেখানে ভবিষ্যৎ নির্ধারণ করবে কেবল ইউক্রেনীয়রা। রাশিয়ার কথিত শান্তির আহ্বান যতক্ষণ না কার্যকরভাবে শোনা যাচ্ছে, আমরা লড়াই চালিয়ে যাব।” তিনি আরও যোগ করেন, “ইউক্রেন এখনও জয়ী হয়নি, তবে পরাজিতও হয়নি।”এর আগে রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের ড্রোন হামলায় পশ্চিমাঞ্চলীয় কুর্স্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগে। তবে কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, আগুন দ্রুত নেভানো হয়েছে। এতে একটি ট্রান্সফরমারের ক্ষতি হয়েছে এবং বিকিরণ স্তর স্বাভাবিক আছে। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ঘটনাটির প্রতি নজর রাখছে।এদিকে কিয়েভে বর্ণাঢ্যভাবে স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। সেন্ট সোফিয়া ক্যাথেড্রালে জেলেনস্কির পাশে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দেন, কানাডা ইউক্রেনকে ড্রোন, গোলাবারুদ ও সাঁজোয়া যানসহ এক বিলিয়ন কানাডিয়ান ডলারের বেশি মূল্যের সহায়তা দেবে সেপ্টেম্বরের মধ্যেই।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলগও। তিনি জেলেনস্কিকে সহায়তার প্রতিশ্রুতি দেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেও সমর্থন জানান।অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রশিক্ষণ কর্মসূচি “অপারেশন ইন্টারফ্লেক্স” ২০২৬ সালের শেষ পর্যন্ত চালু থাকবে। একইসঙ্গে নরওয়ে ঘোষণা দিয়েছে, জার্মানির সঙ্গে মিলে তারা ইউক্রেনকে দুইটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে মোটরসাইকেল-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত
নড়াইলে মোটরসাইকেল-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত

নড়াইল সদর উপজেলায় দুটি মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ Read more

মেক্সিকোতে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১০
মেক্সিকোতে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১০

মেক্সিকোতে মালবাহী ট্রেনের একটি দোতলা বাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৬১ জন। গতকাল সোমবার দেশটির Read more

স্পেনের উপকূলে ৭০ ফুট দৈর্ঘ্যের বিশাল তিমির মরদেহ
স্পেনের উপকূলে ৭০ ফুট দৈর্ঘ্যের বিশাল তিমির মরদেহ

স্পেনের উপকূলবর্তী শহরে ভেসে এসেছে একটি বিশাল তিমির মরদেহ। দৈর্ঘ্যে যা প্রায় ৭০ ফুট। ওজন ৩০ টনেরও বেশি। গতকাল মঙ্গলবার (১৬ Read more

যশোরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
যশোরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

যশোরে ইজিবাইক উল্টে নিচে চাপা পড়ে তানিসা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ইছালী ইউনিয়নের ফুলবাড়িতে Read more

পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ কাল
পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ কাল

পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন অব্যাহত আছে। এতে পুঁজি হারিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন