নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স (আত্মবিশ্বাস) থাকে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বুধবার (০৯ এপ্রিল) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলন থেকে বের হয়ে এ কথা বলেন তিনি।  বিনিয়োগ সম্মেলনে একটি বক্তব্যের উল্লেখ করে খসরু বলেন, একজন বক্তা ওখানে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সুতরাং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে।তিনি বলেন, আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে এবং অবশ্যই সেটা একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে অব্যাহত রাখতে হবে। সেখানেই কিন্তু বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স। তারা চায় একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সেখানে তারা বিশ্বাস বেশি পায়।খসরু বলেন, বিএনপির রাজনীতিই তো হচ্ছে বিনিয়োগের রাজনীতি। এই যে বাংলাদেশে আজকে গার্মেন্টস শিল্প দেখতে পাচ্ছেন, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে প্রবৃদ্ধি যেটা হচ্ছে আমাদের পলিসির কারণে হয়েছে।বিএনপির শাসনামলের উচ্চ প্রবৃদ্ধি হয়েছিল দাবি করে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতা ছাড়ে আজ থেকে ২১ বছর আগে, ৭.০৬ শতাংশ প্রবৃদ্ধি ছিল তখন বাংলাদেশে। সেই ধারা অব্যাহত থাকলে আজকে তো বাংলাদেশে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হওয়ার কথা। কিন্তু বিগত দিনগুলোতে দেখি যে এটা নষ্ট করে দেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘোড়ার গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবনের পর সহকারি শিক্ষক হাফেজ মাওলানা কাজী মো. আবুল কালামকে এক আবেগঘন, স্মরণীয় ও রাজকীয় বিদায় Read more

সিপাহি নেবে বিজিবি, এইচএসসিতে জিপিএ-২.৫ থাকলেই আবেদন
সিপাহি নেবে বিজিবি, এইচএসসিতে জিপিএ-২.৫ থাকলেই আবেদন

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাহিনীটিতে ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম ব্যাচে (অতিরিক্ত) সিপাহি (জিডি) পদে পুরুষ ও Read more

বিরামপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
বিরামপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করেছে বিরামপুর উপজেলা জামায়াতে Read more

বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরিশালের মুলাদীতে আলোচিত গৃহবধূ লিমা হত্যা মামলায় স্বামী সোহরাব হোসেন আকনের মৃত্যুদণ্ডের আদেশের রায় দিয়েছেন আদালত। রোববার (০৫ অক্টোবর) দুপুরে নারী Read more

বিজয়নগরের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিজয়নগরের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংঘর্ষে জড়িয়েছে দুই গোষ্ঠীর লোকজন। উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শুরু Read more

পাঁচ বছর চাকরি করলেই মিলবে কোটি টাকার ফ্ল্যাট
পাঁচ বছর চাকরি করলেই মিলবে কোটি টাকার ফ্ল্যাট

দক্ষ কর্মীদের ধরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। পাঁচ বছর চাকরি করা কর্মীদের উপহার হিসেবে ফ্ল্যাট দিচ্ছে তারা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন