ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক ঘোষণায় জানিয়েছে, এখন থেকে ১২ বছর বয়সি শিশুরাও সরাসরি যুদ্ধকালীন বিভিন্ন সহায়তা কার্যক্রমে অংশ নিতে পারবে।  দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে আইআরজিসি-র তেহরান শাখার সাংস্কৃতিক কর্মকর্তা রহিম নাদালি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ফর ইরান’ বা ‘ইরানের জন্য’ নামক একটি বিশেষ উদ্যোগের আওতায় টহল, চেকপয়েন্ট এবং লজিস্টিক সহায়তার মতো কাজে শিশুদের নিয়োগ দেওয়া হচ্ছে।নাদালির ভাষ্য, অনেক কম বয়সি শিশুরাই স্বেচ্ছায় যুদ্ধে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে এবং তাদের প্রবল দাবির মুখে সহায়তামূলক কাজের জন্য ন্যূনতম বয়স কমিয়ে ১২ বছর নির্ধারণ করা হয়েছে। ফলে এখন থেকে ১২ ও ১৩ বছর বয়সি কিশোররা চাইলেই এই কার্যক্রমে যুক্ত হতে পারবে। তবে এই ঘোষণা আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং শিশুদের ঝুঁকিপূর্ণ নিরাপত্তা কাজে ব্যবহারের শামিল বলে মনে করছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ইরানে এটিই প্রথম নয়। এর আগেও ২০২২ সালে মাহসা আমিনি হত্যাকাণ্ড কেন্দ্রিক বিক্ষোভে শিশুদের সামরিক পোশাকে নিরাপত্তার দায়িত্বে দেখা গিয়েছিল। এছাড়া ২০১৬ সালের শুরু থেকে চলা বিভিন্ন বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে দুই শতাধিক শিশু নিহতের খবর জানিয়েছে ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান’। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচও বিভিন্ন সময়ে ইরানে শিশুদের আটক ও নির্যাতনের প্রমাণ পাওয়ার দাবি করেছে।জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী শিশুদের সামরিক কোনো কাজে ব্যবহার করা নিষিদ্ধ হলেও তেহরানের এই নতুন পদক্ষেপ সেই আন্তর্জাতিক অঙ্গীকারকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বর্তমানে ইরানে ৩০ লাখের বেশি শিশু শ্রমিক রয়েছে বলে স্থানীয় অধিকারকর্মীরা সতর্ক করেছেন, যার মধ্যে যুদ্ধের এই নতুন ডিক্রি শিশুদের জীবনকে আরও সংকটাপন্ন করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্র: ইরান ইন্টারন্যাশনাল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৬৩২ জন
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৬৩২ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদর দফতর Read more

ভারতে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার
ভারতে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৫০ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের আসামের রাজ্যপুলিশ। রাজধানী গুয়াহাটি, গোলাঘাট, ধুবরি, বারপেতা এবং চাচর Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।সর্বশেষ আপডেটে Read more

ভৈরবে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
ভৈরবে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপী গ্রামের সংঘর্ষে জেরে পাশ্ববর্তী ভবানীপুর গ্রামের দুপক্ষের সংঘর্ষে মিজান (৪১) নামের একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার Read more

বছরের প্রথম ১১ দিনে এলো ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স
বছরের প্রথম ১১ দিনে এলো ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে Read more

একটা ভালবাসার বাংলাদেশ চাই: ফখরুল
একটা ভালবাসার বাংলাদেশ চাই: ফখরুল

বিভাজন নয়, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই৷ একটা ভালবাসার বাংলাদেশ চাই। বিএনপি সরকার ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন