পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষার মধ্য দিয়ে তিন ধাপের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হলো। প্রথম ধাপে সি ইউনিটের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ২৬৯ জন। অংশগ্রহণ করেন ৯৯৭ জন। উপস্থিতির সংখ্যা ৭৮.৫৭%। আগামী ০৩ এপ্রিল ‘বি’ ইউনিটের এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হবে।পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুত্তি সম্পন্ন করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্বক সহযোগিতা করে। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান ভর্তি পরীক্ষা সার্বক্ষণিক মনিটরিং করেন। তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, ফোকাল পয়েন্ট উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীরা যাতে সহজেই রুম নম্বর চিহ্নিত করতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, ফায়ার সার্ভিস এবং সার্বক্ষণিক মেডিকেল টিমের ব্যবস্থা ছিল। পরীক্ষার্থীদের সুবিধার জন্য পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা ১৫ মিনিট পরপর সময়ের বিষয়টি উল্লেখ করেন। অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শেডে বসা ও বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা ছিল।এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড.মো. নজরুল ইসলাম বলেন, ‘জাতীয়ভাবে ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষার অংশ হিসেবে আমরা প্রথমবর্ষের প্রথম ধাপের সি ইউনিটের পরীক্ষা গ্রহণ করলাম। পরীক্ষা খুবই সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী, সরকারের বিভিন্ন অংশীজন সর্বোপরি পাবনাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সি ও বি ইউনিটের পরীক্ষা কেন্দ্র শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত  হলেও আগামী ১০ এপ্রিল এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়াও পাবনা শহরের আরও পাঁচটি কেন্দ্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষা যথারীতি সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে স্থাপত্য বিভাগের আবেদনকারীদের পরীক্ষা ১০ এপ্রিল বিকাল ৩টা থেকে বিকাল  ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের
প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার Read more

২৫ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৫ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১০ আশ্বিন ১৪৩২ বাংলা, ২ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

মাত্র চার মাস বাদেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আগামী বছর ২০২৬ সালে কবে রমজান শুরু হবে সেটির সম্ভাব্য Read more

গলাচিপায় শুল্ক ফাঁকি ও নকল ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা সিগারেট উদ্ধার
গলাচিপায় শুল্ক ফাঁকি ও নকল ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা সিগারেট উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় যৌথবাহিনীর অভিযানে শুল্ক ফাঁকি ও নকল ব্যান্ডরোল যুক্ত ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় Read more

যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

যশোরের মণিরামপুরে চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা শহরের Read more

ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ
ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক সাবেক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন