সিরিয়ায় ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ব্যারাক জানান, এই চুক্তিকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডান এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো।এ চুক্তিকে বলা হচ্ছে একটি কূটনৈতিক মাইলফলক, যা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিভাজন নিরসনের লক্ষ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।যুক্তরাষ্ট্রের দূত ব্যারাক বলেন: “আমরা ড্রুজ, বেদুইন এবং সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি—আপনারা অস্ত্র নামিয়ে রাখুন এবং অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে একত্রে শান্তি ও সম্প্রীতির পথে একটি নতুন এবং ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তুলুন।”ইসরায়েল গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল সরকারি স্থাপনাসমূহ। দখলদারদের দাবি করে, তারা এই হামলা চালিয়েছে ড্রুজ সম্প্রদায়কে রক্ষা করার উদ্দেশ্যে, যারা আরব ধর্মীয় সংখ্যালঘু এবং দীর্ঘদিন ধরে সিরিয়ায় বসবাস করছে।সিরিয়ায় দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর অঞ্চলটিতে নতুন ক্ষমতাকাঠামো প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে সরকারপন্থি বাহিনী ও ড্রুজদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। এই সংঘর্ষে এ পর্যন্ত দশকের পর দশক ধরে চাপা থাকা জাতিগত বিভাজন আবারও সামনে চলে এসেছে।বুধবারের ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে বলে সিরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে। দামেস্কে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে আঘাত হানার একটি মুহূর্ত সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, যেখানে স্টুডিওতে থাকা উপস্থাপক হামলার শব্দে আতঙ্কিত হয়ে নিচু হয়ে যান।সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বুধবার রাতের এক জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন, সরকারি বাহিনী সুয়েইদা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। উল্লেখ্য, এই অঞ্চলে সপ্তাহান্তে ড্রুজ ও বেদুইনদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়, যার মধ্যে হস্তক্ষেপ করতে গিয়েই সরকারি বাহিনীর সঙ্গে ড্রুজদের মুখোমুখি সংঘর্ষ হয়।শারা সরকার ড্রুজ গোষ্ঠীগুলোর সঙ্গে পৃথক একটি যুদ্ধবিরতিতেও সম্মত হয়েছে, যা বোঝায় যে সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাতও ধীরে ধীরে সংলাপের দিকে এগোচ্ছে।তবে একই ভাষণে শারা অভিযোগ করেন, “ইসরায়েল আমাদের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় এবং সিরিয়াকে একটি অস্থির যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়।”সূত্র : সিএনএন এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেনজেনভুক্ত দেশে ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ
শেনজেনভুক্ত দেশে ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ

শেনজেনভুক্ত দেশগুলোয় গত বছর (২০২৪) যেসব দেশের ভিসা আবেদন সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করা হয়েছে সেগুলোর মধ্যে শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশ।মঙ্গলবার Read more

৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ
৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জকসুর প্রধান নির্বাচন কমিশনার Read more

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ববিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ববিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে পিটিয়ে ও মাথা থেঁতলে নির্মমভাবে হত্যার প্রতিবাদে Read more

বিশ্বের মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক ইরানের
বিশ্বের মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক ইরানের

বিশ্বের মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক দিয়েছে ইরান। দেশটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোকে একটি ‘নিরাপত্তা ও সামরিক জোট’ গঠনের Read more

নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ
নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ

সরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ Read more

নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার
নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভূঁইয়া ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার রসুলপুর এলাকায় সাবেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন