যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কান্ট্রি শেরিফের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্স পোস্টে লিখেছেন, আমাদের ফেডারাল এজেন্ট ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত তথ্য জানার জন্য আমরা চেষ্টা করছি। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন। লস অ্যাঞ্জেলেস শেরিফ বিভাগের একজন মুখপাত্র বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ব লস অ্যাঞ্জেলেসের বিস্কাইলুজ একাডেমি ট্রেনিং সেন্টারে একটি বিস্ফোরণ ঘটেছে। তবে কতজন আহত এবং নিহত হয়েছেন সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাশ বলেছেন, বিস্ফোরণের পরই ঘটনাস্থলে অগ্নিসংযোগ তদন্তকারী দল এবং লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট কার্যক্রম শুরু করেছে। তিনি একে ‘ভয়াবহ ঘটনা’ বলে আখ্যায়িত করেছেন। এবি  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা

ক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব থেকে অনেক আগেই মূলপর্ব নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বাছাইপর্ব শেষ হলো হার দিয়েই। লিওনেল Read more

রাজধানীর কোথায় কখন ঈদের জামাত
রাজধানীর কোথায় কখন ঈদের জামাত

ঢাকা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় এবার ছোট-বড় মিলিয়ে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে Read more

প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।শুক্রবার (০৬ জুন) এক শুভেচ্ছা বার্তায় প্রতিবেশী Read more

কালিয়াকৈরে আ.লীগের সাবেক সভাপতি গ্রেফতার
কালিয়াকৈরে আ.লীগের সাবেক সভাপতি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে কালিয়াকৈর থানা পুলিশের Read more

বিজিবির বাধায় সীমান্তে সড়কের কাজ বন্ধ করল বিএসএফ
বিজিবির বাধায় সীমান্তে সড়কের কাজ বন্ধ করল বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পাকা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন