আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সারা দেশের ন্যায় বরিশালে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৬১ হাজার ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বরিশালের প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া হলে প্রবেশের আগে শিক্ষার্থীদের হাত ধোয়া সহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়।বরিশাল শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এবছর নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ৫৫০ জন। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ৮৯ জন, অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ৭৩৮৬ জন।বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৩৪৯টি কলেজের মোট ১৪৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১১ হাজার ৮৪১, মানবিক বিভাগে ৪৩ হাজার ৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ হাজার ১৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।এর মধ্যে তিনটি বিভাগে মোট ছাত্র শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৭৯৪ জন এবং ছাত্রী শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ২৩১ জন। এ বছরও মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি।পরীক্ষার্থীরা জানিয়েছেন, কেন্দ্রের পরিবেশ ভালো। স্বাস্থ্যবিধি মেনেই তারা কেন্দ্রে প্রবেশ করছে। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। পরীক্ষার প্রস্তুতিও তাদের ভালো রয়েছে।এদিকে পরীক্ষার কেন্দ্রগুলোতে মাস্ক, পানির বোতল ও কলম বিতরণ করেছে ছাত্রদল। বিভিন্ন কেন্দ্রে এগুলো বিতরণ করেন তারা।বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দীকি জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বরিশালে এইচএসসি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। করোনা ও ডেঙ্গু সংক্রমণের বিষয়টি মাথায় রেখে তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় শুল্ক ফাঁকি ও নকল ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা সিগারেট উদ্ধার
গলাচিপায় শুল্ক ফাঁকি ও নকল ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা সিগারেট উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় যৌথবাহিনীর অভিযানে শুল্ক ফাঁকি ও নকল ব্যান্ডরোল যুক্ত ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় Read more

গাজীপুরে বৃক্ষ মেলায় নেই বৃক্ষ, লটারির নামে চলছে জুয়া
গাজীপুরে বৃক্ষ মেলায় নেই বৃক্ষ, লটারির নামে চলছে জুয়া

গাজীপুর সদর উপজেলার নয়নপুর রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকায় (স্থানীয় ঈদগাহ মাঠে) বৃক্ষ ও কুটির শিল্প মেলার নামে চলছে লটারি ব্যবসা। মেলা Read more

আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা
আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা

শেখ হাসিনার পতন এবং পরবর্তী বাংলাদেশের পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে কাতারভিত্তিক Read more

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

থাইল্যান্ডের পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের ব্যবসায়ী আনুতিন চার্নভিরাকুল। গত সপ্তাহে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত Read more

যুদ্ধে যোগ না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন ট্রাম্প
যুদ্ধে যোগ না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ না দেওয়া এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনে ব্যর্থ হওয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর তীব্র Read more

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সে দেশের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন