পরমাণু চুক্তি না করলে ইরানকে সরাসরি হামলার হুমকিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পরমাণু ইস্যুতে সরাসরি কোনও ধরনের আলোচনায় বসতেও অস্বীকার করেছিল তেহরান।তবে এখন তার সুর পরিবর্তন করেছে ইরান। পশ্চিম এশিয়ার এই দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দেওয়া বন্ধ করলে পারমাণবিক চুক্তিতে রাজি আছে তেহরান। এছাড়া ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে সরাসরি আলোচনার কথা বললেও তেহরান এখনও পরোক্ষ আলোচনার কথাই বলছে।বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, “চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে” আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সাথে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অংশ নিতে প্রস্তুত ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে একমত হতে হবে যে, (ইরানের বিরুদ্ধে) কোনও “সামরিক বিকল্প” থাকতে পারে না।আরাঘচি আরও বলেন, ইরান “কখনোই জোর-জবরদস্তি মেনে নেবে না”। তিনি জোর দিয়ে বলেন, ওমানে আসন্ন ওই আলোচনা হবে পরোক্ষ। গত সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের সঙ্গে “প্রত্যক্ষ আলোচনা” ঘোষণার বিপরীতে একথা জানান তিনি।প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৫ সালে ইরান এবং ৬ বিশ্বশক্তির মধ্যে সম্পাদিত পারমাণবিক চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছিলেন। সম্প্রতি তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আলোচনা সফল না হলে ইরান “বড় বিপদে” পড়বে।মূলত আমেরিকা এবং ইরানের মধ্যে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই, তাই গত মাসে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। এতে বলা হয়েছিল, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এবং আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলা এড়াতে একটি চুক্তি চান।এরপর গত সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের সময় ট্রাম্প আসন্ন আলোচনার কথাও প্রকাশ করেন। নেতানিয়াহু মঙ্গলবার বলেন, “ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না” বলে উভয় নেতা সম্মত হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
বরিশালে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোন নিহত হয়েছেন।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১ টার দিকে মেহেন্দিগঞ্জে সদর ইউনিয়নের Read more

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

তীব্র যানজট এবং বৃষ্টিতে নাকাল হয়ে গন্তব্যে যাচ্ছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। বুধবার (১৮ মার্চ) বিকেল থেকে বৃষ্টি এবং যানজট মাথায় Read more

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আজ বৈঠকে বসছেন ট্রাম্প
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আজ বৈঠকে বসছেন ট্রাম্প

ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ চলছে
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ চলছে

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি Read more

বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যারা
বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫-২৬ মেয়াদের পরিচালনা পরিষদের নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি এবং এনএসসি কোটায় মোট Read more

পুঠিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
পুঠিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন