নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়।বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য দেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ।এদিকে, এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।বুধবার সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড।সেখানে পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি, র‌্যাব ও সেনাসদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি।এর আগে মঙ্গলবার (২০ মে) রাতে জরুরি এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাচ্ছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী বুইশ্যা গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী বুইশ্যা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইশ্যাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত Read more

বান্দরবানে ভিজিডি-ভিডব্লিউবি নারীদের সঞ্চয় টাকা আত্মসাতের অভিযোগ
বান্দরবানে ভিজিডি-ভিডব্লিউবি নারীদের সঞ্চয় টাকা আত্মসাতের অভিযোগ

বান্দরবানের থানচিতে ভিজিডি ও ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী দরিদ্র নারীদের সঞ্চয়ের টাকা ফেরত না দিয়ে আত্মসাত এর অভিযোগ উঠেছে উপজেলা মহিলা Read more

ফের ভুল চিকিৎসার অভিযোগ সেই ‘স্যাকমো’ শফিকুল ইসলামের বিরুদ্ধে
ফের ভুল চিকিৎসার অভিযোগ সেই ‘স্যাকমো’ শফিকুল ইসলামের বিরুদ্ধে

ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব- এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ফের ভুল চিকিৎসার অভিযোগ এনে Read more

কুমিল্লায় মা–মেয়েকে হত্যার ঘটনায় কথিত কবিরাজ গ্রেপ্তার
কুমিল্লায় মা–মেয়েকে হত্যার ঘটনায় কথিত কবিরাজ গ্রেপ্তার

কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকায় কথিত জ্বিন তাড়ানোর অজুহাতে চিকিৎসা করতে এসে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে মা–মেয়েকে বালিশচাপা দিয়ে Read more

শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইকে গলা কেটে হত্যা করলেন শ্বশুর
শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইকে গলা কেটে হত্যা করলেন শ্বশুর

ভারতের অন্ধ্রপ্রদেশে শ্যালিকার সঙ্গে অবৈধ প্রেম ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে শ্বশুরের হাতে নির্মমভাবে এক ব্যক্তি খুন হয়েছেন। শুধু হত্যা করেই Read more

বরগুনায় এক ইলিশ বিক্রি সাড়ে সাত হাজার টাকা
বরগুনায় এক ইলিশ বিক্রি সাড়ে সাত হাজার টাকা

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে ১ কেজি ৭৬৫ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে মণ ১ লাখ ৭০ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন