ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার (১৮ জুন) দুপুর ১টার দিকে হোয়াইট হাউসের কেবিনেট রুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের নিরাত্তাবিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বৈঠকে থাকবেন। শিডিউল অনুসারে, বৈঠকের পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তারা। এক বিৃবতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।হোয়াইট হাউস সূত্রে জানা যায়, পাকিস্তানের সঙ্গে সীমান্ত আছে ইরানের। ইরান এবং ইসরায়েলের চলমান সংঘাতে পাকিস্তান যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে— সেই বার্তা দিতেই ফিল্ড মার্শালকে বৈঠক ও মধ্যাহ্নভোজে ডেকেছেন ট্রাম্প।এছাড়া যদি ইরানের সঙ্গে যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে তেহরান যেন ইসলামাবাদ থেকে কোনো সুবিধা না পায়— সেই বার্তায় আসিম মুনিকে দিতে চায় ট্রাম্প প্রশাসন।দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের কয়েকটি এলাকায় ইরানের সঙ্গে স্থল সীমান্ত আছে পাকিস্তানের। এসব সীমান্তের মধ্যে গাওদার জেলার গাব্দ-রিমদান এবং চাঘি জেলার তাফতান সীমান্ত ক্রসিং সবচেয়ে পরিচিত এবং ব্যবহৃত।তবে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইরানের সঙ্গে নিজেদের সব সীমান্ত বন্ধ রেখেছে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৩ জুন ইরানে ইসরায়েলে হামলা শুরুর পরদিন ১৪ জুন এক সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ফিল্ড মার্শাল আসিম মুনির, যিনি এ মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বাংলাদেশকে অবমাননা মেনে নিব না, গোলামীর দিন শেষ’
‘বাংলাদেশকে অবমাননা মেনে নিব না, গোলামীর দিন শেষ’

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে Read more

দর্শনার্থীর ভিড়ে ঈদ আনন্দ মেলা আড়িয়াল খাঁ সেতুতে
দর্শনার্থীর ভিড়ে ঈদ আনন্দ মেলা আড়িয়াল খাঁ সেতুতে

ঈদ আনন্দে আড়িয়াল খাঁ সেতুতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহাকে ঘিরে এখানে ভিড় জমান বিনোদন প্রেমীরা। পরিবার Read more

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত, নিহত আরো অর্ধশতাধিক
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত, নিহত আরো অর্ধশতাধিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও নৃশংসতা অব্যাহত রয়েছে। গতকাল রবিবার (৬ এপ্রিল) গাজাজুড়ে ইসরায়েলি হামলায় Read more

কারাগারে বন্দি করা হলো সাবেক ফরাসি প্রেসিডেন্টকে
কারাগারে বন্দি করা হলো সাবেক ফরাসি প্রেসিডেন্টকে

লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে কারাগারে বন্দি করা হয়েছে। মঙ্গলবার Read more

লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন
লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন

লন্ডনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাসের উদ্বোধন করা হয়েছে, যা ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কে একটি ‘গভীর মাইলফলক’ হিসেবে Read more

২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা গেল
২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা গেল

পদ্মার এপারে ২১ জেলায় জাতীয় গ্রিড ফেইল করেছে। গ্রিড ফেইলরের কারণে এই ২১ জেলায় বিকেল ৫টা ৪৯ মিনিট থেকে ৬টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন