যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত ও নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে কয়েকমাইল দূর থেকেও। স্থানীয় গণমাধ্যমের খবরে ১৯ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে।ন্যাশভিল শহর থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে টেনেসির হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’কারখানায় এই বিস্ফোরণ ঘটে।বিমান থেকে তোলা ঘটনাস্থলের ভিডিওতে ধ্বংসাবশেষ, দুমড়ে মুচড়ে যাওয়া গড়ি এবং কারখানাটির অবশিষ্ট অংশ দেখা গেছে।‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ সামরিক কাজে , মহাকাশের কাজে ব্যবহারের জন্য কিংবা পরিত্যক্ত স্থাপনা ভেঙে ফেলার কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ও সামগ্রীর বাজারের জন্য বিস্ফোরক তৈরি, উন্নয়ন ও মজুদ করে থাকে।কারখানাটির ওয়েবসাইটে এ কথা বলা আছে।টিনিসির বাস্কনর্টে কারখানাটির ১ হাজার ৩০০ একরের সদরদপ্তরে আছে ৮টি উৎপাদন ভবন ও একটি কোয়ালিটি ল্যাব।একের পর এক বিস্ফোণের কারণে উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ভবনগুলোর ভেতরে ঢুকতে পারেননি।টেনিসি নিউজপেপারের প্রাথমিক খবরে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছে বলে জানানো হয়েছে। তবে বিস্ফোরণে ঠিক কতজন নিহত এবং নিখোঁজ হয়েছে তার সঠিক সংখ্যা এখনও স্পষ্ট জানা যায়নি। বিস্ফোরণের কারণও এখনও জানা যায়নি।কারখানাটিতে এখনও আগুন জ্বলছে কি না বা সেখানে আরও কোনো বিস্ফোরণের ঝুঁকি আছে কি না তাও এখনও অজানা। অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বিষয়ক বিশেষ এজেন্টরা বিস্ফোরণস্থলে গেছেন এবং ঘটনাটি তদন্ত করে দেখছেন।সূত্র : বিবিসিএবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চ্যাটজিপিটির সাথে গোপন কথাও আসছে নজরদারির আওতায়
চ্যাটজিপিটির সাথে গোপন কথাও আসছে নজরদারির আওতায়

চ্যাটজিপিটির সঙ্গে ব্যবহারকারীদের একান্ত ব্যাক্তিগত কথোপকথন আর পুরোপুরি ব্যক্তিগত থাকছে না। সহিংসতা বা গুরুতর হুমকির আশঙ্কা ধরা পড়লে, সেই তথ্য Read more

উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলো বাংলাদেশি
উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলো বাংলাদেশি

সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর নিঃস্বার্থ পরোপকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি বিশ্বজুড়ে Read more

আনোয়ারায় পুকুরে গোসল করতে নেমে হোটেল কর্মচারীর মৃত্যু
আনোয়ারায় পুকুরে গোসল করতে নেমে হোটেল কর্মচারীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় গোসল করতে নেমে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (০৩ জুলাই) দুপুর ১টার দিকে পুকুর থেকে মৃত Read more

তালেবানের শীর্ষ পর্যায়ে ভাঙন, ইন্টারনেট বন্ধের পেছনে ক্ষমতার দ্বন্দ্ব উন্মোচন করল বিবিসি
তালেবানের শীর্ষ পর্যায়ে ভাঙন, ইন্টারনেট বন্ধের পেছনে ক্ষমতার দ্বন্দ্ব উন্মোচন করল বিবিসি

তালেবানের সর্বোচ্চ নেতা একবার বিভক্তির বিষয়ে সতর্ক করেছিলেন: বিবিসির অনুসন্ধানে দেখা গেছে কীভাবে নারীদের প্রতি মনোভাব, ইন্টারনেট এবং ধর্ম নিয়ে Read more

হাড়কাঁপানো শীত কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৬.৯ ডিগ্রিতে
হাড়কাঁপানো শীত কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৬.৯ ডিগ্রিতে

কনকনে শীতের তীব্রতায় চুয়াডাঙ্গায় সাধারণ মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে। জেঁকে বসেছে শীত, তাপমাত্রার পারদ নামল ৬ দশমিক ৯ ডিগ্রি Read more

কিশোরগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল
কিশোরগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মহিলাদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন