যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিন শহরে একটি সুপারশপে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রিসার্চ বুলেভার্ডে অবস্থিত টার্গেট স্টোরের পার্কিং লটে গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।হামলাকারীর মানসিক সমস্যার ইতিহাস রয়েছে জানিয়ে অস্টিনের পুলিশপ্রধান লিসা ডেভিস বলেন, তিনি একজন ত্রিশোর্ধ্ব পুরুষ।লিসা ডেভিস বলেন, হামলা চালানোর পর নিহতদের মধ্যে একজনের গাড়ি নিয়ে পালিয়ে যান হামলাকারী, অবশ্য কিছু দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। কিছুক্ষণ পর হামলাকারী একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করে। এরপর শহরের দক্ষিণাঞ্চলে সন্দেহভাজনকে গাড়ি থেকে নেমে পালাতে দেখা যায়। এ সময় আরেক ব্যক্তি পুলিশকে ফোন করলে, ঘটনাস্থলে থেকে আটক করা হয়। হামলার পর জরুরি সেবাদানকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৩ জন ভুক্তভোগীকে দেখাতে পান। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয় জনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়।ঘটনাটি নিয়ে তদন্ত চলছে জানিয়ে পুলিশ জানায়, এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতের
পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতের

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভূক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।ঘোষিত নতুন Read more

খানসামায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
খানসামায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট আদর্শ গ্রামে জরিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ঘরের Read more

ভূঞাপুরে শিক্ষকের গলা চেপে ধরলেন আরেক শিক্ষক, প্রতিবাদে ক্লাস বর্জন  
ভূঞাপুরে শিক্ষকের গলা চেপে ধরলেন আরেক শিক্ষক, প্রতিবাদে ক্লাস বর্জন  

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু মিয়ার ওপর প্রভাব খাটিয়ে হামলা ও ভয়ভীতির মাধ্যমে প্রাণনাশের হুমকির অভিযোগ Read more

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মেনে নিতে পারছেন না রমিজ
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মেনে নিতে পারছেন না রমিজ

বাংলাদেশে এসে সিরিজ জেতার আশায় ছিল পাকিস্তান। কিন্তু বাস্তবতা হলো ঠিক তার উল্টো। লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের করে Read more

চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির
চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টে চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন, নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন