মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ফ্লোরিডা ইউনিভার্সিটিতে চালানো এই হামলায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ফ্লোরিডা ইউনিভার্সিটির টালাহাসি ক্যাম্পাসে আচমকাই ঢুকে গুলি চালাতে শুরু করেন এক ব্যক্তি। আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করে।  এক প্রত্যক্ষদর্শী বলছেন, ৮ থেকে ১০ রাউন্ড গুলি চলে। হঠাৎ এক ব্যক্তি বন্দুক নিয়ে বেরিয়ে আসে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।  কমপক্ষে ৬ থেকে ৭ জন শিক্ষার্থীর গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ইতোমধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে। তার নাম ফিনিক্স ইকনার। ২০ বছর বয়সী ওই যুবক লিওন কাউন্টি শেরিফের ডেপুটির ছেলে। তিনি নিজেও কাউন্টি শেরিফ অফিসের ইয়ুথ অ্যাডভাইজরি কাউন্সিলের সঙ্গে যুক্ত।এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে, অভিযুক্ত যুবক তার মায়ের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়েই হামলা চালিয়েছে। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ
চাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিয়ে করেন তিনি।পাত্রী Read more

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, রোববার (১৫ জুন) মধ্যরাতে হামলা চালানো হয়। Read more

আলফাডাঙ্গায় এতিমখানার ছাত্রদের জন্য ১৪ লাখ টাকার চেক বিতরণ
আলফাডাঙ্গায় এতিমখানার ছাত্রদের জন্য ১৪ লাখ টাকার চেক বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যাপিটেশনপ্রাপ্ত পাঁচটি এতিমখানার সুবিধাবঞ্চিত ছাত্রদের জন্য ১৪ লাখ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা Read more

কাশিমপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩
কাশিমপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩

গাজীপুর মহানগরীর কাশিমপুরের লতিফপুর মণ্ডল নগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে Read more

ব্রাজিলিয়ান ফুটবলের কালো দিন: ৭ গোল খাওয়ার ১১ বছর আজ
ব্রাজিলিয়ান ফুটবলের কালো দিন: ৭ গোল খাওয়ার ১১ বছর আজ

২০১৪ সালের ৮ জুলাই। এ দিনটাকে কি কখনো ভুলতে পারবেন ব্রাজিল সমর্থকেরা? কোনোভাবে ক্যালেন্ডার থেকে একটা দিন বাদ দেওয়া গেলে, Read more

মিঠাপুকুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
মিঠাপুকুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

রংপুরের মিঠাপুকুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেব (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট ঈদুলপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন