ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছেন দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক দীর্ঘ বৈঠকে বসলেও, আলোচনার ফলাফলে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাই আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন তারা।বৈঠকের পরদিন শুক্রবার জুমার নামাজের পর দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা ‘কাফনের কাপড় মাথায় বেঁধে’ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় একযোগে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন প্রতিনিধি মাসফিক ইসলাম জানান, অতিরিক্ত সচিবের সঙ্গে তিন ঘণ্টার আলোচনায় শিক্ষার্থীদের প্রশ্নের কোনো সুস্পষ্ট লিখিত প্রমাণ দেখাতে পারেনি মন্ত্রণালয়। বলা হয়েছে, নিয়োগবিধি সংশোধনসহ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তা নিশ্চিত করার মতো কোনো কাগজপত্র দেখানো হয়নি।তিনি বলেন, “আমরা স্পষ্ট ফলাফল চাই। প্রতিশ্রুতির নামে আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না। যাঁদের সঙ্গে আলোচনা হওয়া দরকার, তাঁরা কেউই উপস্থিত ছিলেন না। ফলে আলোচনায় আমরা সন্তুষ্ট নই।”আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম বৈঠকে অনুপস্থিত ছিলেন। ফলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে হয় অতিরিক্ত সচিবকে। শিক্ষার্থীদের মতে, এটি ছিল একটি “নাটকীয় ও অপ্রস্তুত বৈঠক।”কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি রমজান আলী বলেন, “আমরা নাটকীয় বৈঠক প্রত্যাখ্যান করেছি। কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকগুলোতে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মশাল মিছিল করেছি। এখন আরও কঠোর কর্মসূচি আসছে।”এর আগে বুধবার সারা দেশে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এর ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়। এরপর বৃহস্পতিবার রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও, বৈঠকের আশ্বাসে তা সাময়িক স্থগিত করা হয়।আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেছেন উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান
মারা গেছেন উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন। ক্যান্সারজনিত জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে Read more

টেকসই বাঁধের অভাবে উখিয়ার চরপাড়ায় ঝুঁকিতে ৩০ পরিবার
টেকসই বাঁধের অভাবে উখিয়ার চরপাড়ায় ঝুঁকিতে ৩০ পরিবার

টেকসই বাঁধ না থাকায় কক্সবাজারের উখিয়ার রুমখা চরপাড়া এলাকার প্রায় ৩০টি পরিবারের ২ শতাধিক মানুষ চরম ঝুঁকিতে পড়েছে। রেজুখালের পাড় Read more

ফুলবাড়ীতে ঘনকুয়াশা আর শীতে নাকাল জনজীবন, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি
ফুলবাড়ীতে ঘনকুয়াশা আর শীতে নাকাল জনজীবন, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ৬ দিন ধরে ঘন কুয়াশা,আর হিমশীতল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট Read more

শ্রমিকদের নামে চাঁদাবাজির চেয়ে ভিক্ষা উত্তম: সাবেক ডিআইজি
শ্রমিকদের নামে চাঁদাবাজির চেয়ে ভিক্ষা উত্তম: সাবেক ডিআইজি

সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্য়ক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির পুলিশ সংস্কার কমিশন এর Read more

২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা
২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার Read more

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, থাকতে পারে ভোটের দিনক্ষণ
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, থাকতে পারে ভোটের দিনক্ষণ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন