দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন লি জে-মিয়ং। দীর্ঘ রাজনৈতিক বিশৃঙ্খলার পর গতকালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির বিরোধী এই নেতা।বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় কয়েক মাস ধরে চলা রাজনৈতিক সংকট ও বিশৃঙ্খলার পর প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন বিরোধী নেতা লি জে-মিয়ং।মূলত এই নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয় সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সামরিক শাসন জারির চেষ্টায়। তার এই স্বল্পস্থায়ী ও চরম বিতর্কিত সেই পদক্ষেপ দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত পার্লামেন্ট তাকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। বর্তমানে তিনি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন।মূলত এই ঘটনাগুলোর পর দেশজুড়ে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তা সামাল দেওয়াই এখন লি জে-মিয়ংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি এমন একটি সময় দায়িত্ব নিচ্ছেন, যখন দেশ অভ্যন্তরীণভাবে তীব্রভাবে বিভক্ত এবং আন্তর্জাতিক পর্যায়েও তাকে কঠিন কূটনৈতিক আলোচনায় অংশ নিতে হবে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনরায় আলোচনা করে দক্ষিণ কোরিয়ার ওপর শুল্কের চাপ কমাতে হবে।বিবিসি জানায়, নির্বাচনে মিয়ংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির (পিপিপি) প্রার্থী কিম মুন-সু। তিনি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের মন্ত্রিসভার সদস্য ছিলেন।গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জরিপে পিছিয়ে থাকা কিম নির্বাচনের প্রাথমিক ফলাফল দেখে বুধবার ভোরে পরাজয় স্বীকার করেন এবং লিকে বিজয়ের জন্য অভিনন্দন জানান।লি নিজের বক্তব্যে সরাসরি জয় ঘোষণা না করলেও ইঙ্গিত দেন যে তিনি জিতেছেন। তিনি জানান, তার প্রথম কাজ হবে “দক্ষিণ কোরিয়ার গণতন্ত্র পুনরুদ্ধার”। ৬১ বছর বয়সী এই রাজনীতিক মাত্র তিন বছর আগে খুব অল্প ভোটে ইউনের কাছে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েছিলেন। ফলে এটি তার জন্য এক অসাধারণ প্রত্যাবর্তন।তবে লি নিজেও একাধিক রাজনৈতিক বিতর্ক ও দুর্নীতির অভিযোগে আলোচিত হয়েছেন। ব্যক্তিগত ও পারিবারিক কেলেঙ্কারিও তার বিরুদ্ধে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচনে অনেক ভোটার লি জে-মিয়ংয়ের প্রতি বিশেষ সমর্থন দেখাতে নয়, বরং ক্ষমতাসীন দলের প্রতি অসন্তোষ প্রকাশ করতেই ভোট দিয়েছেন।রাজনৈতিক পরামর্শক সংস্থা মিন কনসালটিংয়ের প্রেসিডেন্ট পার্ক সাং-মিন বিবিসিকে বলেন, “এই নির্বাচন ছিল এক ধরনের গণ-অসন্তোষের বহিঃপ্রকাশ। মানুষ এখানে গণতন্ত্রের পক্ষে এবং সেনাশাসনের চেষ্টার বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে।”তিনি আরও বলেন, “এই জয় দেখিয়েছে যে দক্ষিণ কোরিয়ার জনগণ গণতন্ত্রকে সব কিছুর ওপরে স্থান দেয়।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে সারাদেশে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে সারাদেশে বিক্ষোভের ঘোষণা জামায়াতের

পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে Read more

গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল
গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল

গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না Read more

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে চাকরিচ্যুতি, টেনশনে স্বামীর মৃত্যু!
ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে চাকরিচ্যুতি, টেনশনে স্বামীর মৃত্যু!

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে চাকরিচ্যুত করার ঘটনায় টেনশনে স্ট্রোক করে এক স্বামীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম লিটন দাশ Read more

ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সকলের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। Read more

সন্তানদের বিষয়ে তথ্য গোপন করার ইচ্ছা নেই: আইএসপিআর
সন্তানদের বিষয়ে তথ্য গোপন করার ইচ্ছা নেই: আইএসপিআর

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস সেনাবাহিনীর নেই বলে জানিয়েছে Read more

বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন
বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন

ঈদের পর শোবিজে পড়েছে বিয়ের ধুম। অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ের খবরের সঙ্গে শুক্রবার (৪ এপ্রিল) আরও একটি বিয়ের চমক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন