রপ্তানি করা বিভিন্ন পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে পালটা পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রাজিল।শুক্রবার (২৯ আগস্ট) দেশটির সরকারি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।প্রতিবেদনে বলা হয়েছে, পাল্টা ব্যবস্থা হিসেবে ব্রাজিলও শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছে।দুটি সরকারি সূত্র এএফপিকে জানায়, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য একটি পর্যালোচনার অনুমোদন দিয়েছেন। ট্রাম্প তার মিত্র জাইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগে চলমান বিচারকে কেন্দ্র করে ব্রাজিলের ওপর এই শুল্ক আরোপ করেন।ব্রাজিলের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ৩০ দিনের মধ্যে খতিয়ে দেখবে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক দেশটির সাম্প্রতিক ‘অর্থনৈতিক পারস্পরিকতা আইনের’ আওতায় পড়ে কিনা।একটি কূটনৈতিক সূত্র জানায়, যদি পড়ে, তাহলে বিশেষজ্ঞদের একটি দল পালটা ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেবে, যার মধ্যে প্রতিশোধমূলক শুল্ক আরোপও অন্তর্ভুক্ত থাকতে পারে।সূত্র আরও জানিয়েছে, ব্রাজিল শিগগিরিই আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ খতিয়ে দেখার সিদ্ধান্তের কথা জানাবে। তবে কূটনৈতিক আলোচনার পথ এখনো খোলা আছে বলে সূত্রটি উল্লেখ করেছে।গত এপ্রিলে ব্রাজিলে ‘অর্থনৈতিক পারস্পরিকতা আইন’ পাস করা হয়, যা সরকারকে এমন দেশগুলোর বিরুদ্ধে ‘পালটা ব্যবস্থা’ নেওয়ার অনুমতি দেয়, যারা একতরফাভাবে ব্রাজিলের প্রতিযোগিতায় ক্ষতি করে। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে বাণিজ্য সুবিধা, বিনিয়োগ, বা মেধা সম্পত্তি চুক্তি স্থগিত করা। অন্য দেশের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে এটি শেষ পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়।গত ৬ আগস্ট ব্রাজিলের কফি ও অন্যান্য পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক থমকে আছে।বৃহস্পতিবার লুইজ ইনাসিও লুলা দা সিলভা অভিযোগ করেন, ব্রাজিলের কথায় ওয়াশিংটন কর্ণপাত করছে না। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের কারও সঙ্গে কথা বলতে পারিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সাকিব ফিরবে কি না, সেটা সরকারের সিদ্ধান্ত’
‘সাকিব ফিরবে কি না, সেটা সরকারের সিদ্ধান্ত’

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে পতিত আওয়ামী লীগ সরকারের অনেক এমপি-মন্ত্রী, নেতাকর্মী এবং শুভাকাঙ্খিরা বিপাকে পড়ে যান। এদের বেশিরভাগই মামলায় জড়িয়ে Read more

আজ মহান বিজয় দিবস
আজ মহান বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর। ৫৫ তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি Read more

রাশিয়া-চীনের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন
রাশিয়া-চীনের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন

রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একইসঙ্গে অর্থনীতি থেকে শুরু করে কৌশলগত সমন্বয় পর্যন্ত দুই দেশের অংশীদারিত্ব Read more

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ

আজ ২২শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। ১৯৪১ সালের ৬ আগস্ট বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর Read more

কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক
কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক

কুষ্টিয়ার মিরপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুটির বাবা ধর্ষকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে Read more

৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯।  তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন