ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামের ষাটোর্ধ্ব বাক প্রতিবন্ধী বৃদ্ধা ঝর্ণা  বেগম। বয়সের ভারে ন্যুব্জ হলেও স্বামীর মৃত্যুর পরে অভাবের সংসারে অন্যের বাড়িতে কাজ করে কোনরকম সংসার চলে তার। আধপেট খেয়ে কিছু টাকা জমিয়ে তৈরি করেছিলেন একটি টিনের ঘর। সেখানেই বসবাস করতেন তিনি। ঝর্ণা বেগমের পরিবারের কেউ থাকেন না কোনো ঝামেলায়। তবুও শক্তির মহড়া দিতে গিয়ে অসহায় ঝর্ণা বেগমের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। হামলা চালিয়ে তার বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। তার অপরাধ, তার ভ্যানচালক ছেলে সামাজিকভাবে একটি গ্রাম্য দলের অন্তর্ভুক্ত।শুক্রবার (২৯ আগস্ট) সকালে ঝর্ণা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, তার টিনের ঘরটির বেড়ার চারদিকে ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন টিন খুলে নিয়ে যাওয়া হয়েছে। ঘরের ভিতরের ফ্রিজ, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। ভাতের হাড়ি, থালাবাসনগুলো এলোমেলো পড়ে আছে। ভাঙা ও টিন কাটা ঘরে কীভাবে থাকবেন আর তা মেরামতই বা কিভাবে করবেন, এ ভেবেই দিশেহারা বৃদ্ধা। এ প্রতিবেদকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি।খোঁজ নিয়ে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর-ব্রাহ্মণ জাটিগ্রাম গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলামের সঙ্গে পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী বোরহান মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫জন আহত ও বেশকিছু বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। তবে বোরহান মিয়ার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল নিরীহ বাক প্রতিবন্ধী বৃদ্ধা ঝর্ণা বেগমের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের এই অমানবিক ঘটনার বিরুদ্ধে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ক্ষোভের ঝড়।অভিযুক্ত বোরহান মিয়ার বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

তীব্র যানজট এবং বৃষ্টিতে নাকাল হয়ে গন্তব্যে যাচ্ছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। বুধবার (১৮ মার্চ) বিকেল থেকে বৃষ্টি এবং যানজট মাথায় Read more

২১ আগস্ট: নামাজের সময়সূচি
২১ আগস্ট: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

জামালপুরে প্রেমিকের সঙ্গে অভিমান, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেস্টা
জামালপুরে প্রেমিকের সঙ্গে অভিমান, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেস্টা

জামালপুরের সরিষাবাড়ীতে প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রী। স্থানীয়দের তৎপরতায় মৃত্যুর মুখ Read more

যমুনা নদী থেকে বিপুল পরিমাণ ইলেকট্রিক শক জব্দ, হুমকিতে জীববৈচিত্র্য
যমুনা নদী থেকে বিপুল পরিমাণ ইলেকট্রিক শক জব্দ, হুমকিতে জীববৈচিত্র্য

বর্তমানে তথ্য প্রযুক্তির সাথে এগিয়ে যাচ্ছে দেশ আর এই তথ্য প্রযুক্তি অপব্যবহার করে সিরাজগঞ্জে চৌহালীতে দিনে রাতে কিছু অবৈধ চক্রের Read more

বকশীগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ
বকশীগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

জামালপুরের বকশীগঞ্জের সেকেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন লাহুড়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।রবিবার (৩ আগস্ট) Read more

পাকিস্তানে ফের হামলা চালিয়েছে ভারত
পাকিস্তানে ফের হামলা চালিয়েছে ভারত

আজাদ কাশ্মির ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর একদিন পর পাকিস্তানে আবারও হামলা চালিয়েছে ভারত। পাক সংবাদমাধ্যম জিও নিউজ বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন