ভোলায় ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টিসহ বইছে তীব্র বাতাস। উত্তাল রয়েছে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী। এমন পরিস্থিতিতে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার ৫টি নৌ-রুটে লঞ্চ ও দুটি রুটে ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বৃহস্পতিবার (২৯ মে) সকালে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি এর পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়। ভোলা নদীবন্দরের উপ-পরিচালক মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড় শক্তির কারণে সমুদ্রবন্দর এলাকায় ৩ নম্বর বিপদসংকেত দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করায় হাতিয়া-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-আলেকজান্ডার, ভোলা-তজুমদ্দিন-মনপুরা ও চরফ্যাশন বেতুয়া-মনপুরা রুটের সকল লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়াও ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. কাওসার আহমেদ খান জানিয়েছেন, বুধবার দিনগত রাত থেকে ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট ও ভোলার ভেদুরিয়া থেকে বরিশালের লাহার হাট ঘাটে কোনো ফেরি ছেড়ে যায়নি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ দুটি রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে। এদিকে, ৫টি নৌ-রুটে লঞ্চ ও দুটি রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জরুরি কাজে কেউ কেউ ঘর থেকে বের হয়ে ঘাটে গিয়ে বসে থাকতে দেখা গেছে। উত্তাল রয়েছে মেঘনা ও তেতুলিয়া নদী। মাছ ধরার সকল নৌকা ও ট্রলার জেলেরা নিরাপদে নিয়ে এসেছেন। উপকূলীয় এলাকা জুড়ে মাইকিং করা হচ্ছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালীতে পুকুরে সামুদ্রিক ইলিশ ও তাড়িয়াল!
পটুয়াখালীতে পুকুরে সামুদ্রিক ইলিশ ও তাড়িয়াল!

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলো সংলগ্ন পুকুরে সামুদ্রিক মাছ ইলিশ ও তাড়িয়াল ধরা পড়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে পুকুরে Read more

আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার: ট্রাম্প
আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার: ট্রাম্প

আগ্রাসী বৈদেশিক নীতির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানার প্রয়োজন তিনি অনুভব করেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার Read more

ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন
ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। একইসঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিয়নে ২টি ড্রোন হামলাও চালানো হয়েছে।শুক্রবার (২২ আগস্ট) Read more

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল
টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল

দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের Read more

যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল
যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল

যমুনা রেলসেতুর পিলারের নিচে দেখা দেয়া ক্ষুদ্র ফাঁকাস্থান গুলী প্রকৃতপক্ষে ফাটল নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্যমতে, “এগুলো ফাটল নয় Read more

কেমন হতে পারে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ
কেমন হতে পারে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ

আজ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের মাধ্যমে ডাচরা প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন